Showing posts with label জাতীয়. Show all posts
খালেদা জিয়া একটি পয়সাও চুরি করেন নাই: জয়নুল

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একটি পয়সাও চুরি করেন নাই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
২৪ জুন, রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সোনালী ব্যাংকের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন জয়নুল।
দেশের সরকারপ্রধান মিথ্যাভাবে বলেছেন যে, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে মেরে খেয়েছেন দাবি করে জয়নুল আবেদীন বলেন, ‘সারা দেশের মানুষ জানে, বেগম খালেদা জিয়া একটি পয়সাও চুরি করেন নাই। আর যে জাজমেন্ট হয়েছে, সেটি বুঝতে হবে।
একটি দেশের সরকারপ্রধান মিথ্যাভাবে বলে খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে মেরে খেয়েছে। কিন্তু সেটি আদালতে প্রমাণ হয়নি।’
জয়নুল আরও বলেন, ‘তাদের (সরকারের) অভিযোগ খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করেছেন। সেটিও প্রমাণ হয়নি, এজন্য এটি বলা যাবে না।
আপনারা জানেন, খালেদা জিয়া দীর্ঘ চার মাস ধরে কারাগারে রয়েছেন। এমন জায়গায় আছেন, সেখানে কোনো মানুষ থাকে না।
সরকারের নীলনকশা খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারা একটি নির্বাচন করতে চায়। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে চাই।
খালেদা জিয়া আইনগতভাবেই বেইল (জামিন) পাওয়ার অধিকারী। কিন্তু আইনগতভাবে খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না।’
খালেদা জিয়া সরকারের কারণে জামিন পাচ্ছেন না বলে অভিযোগ করে এই আইনজীবী বলেন, ‘আমাদের দেশের সর্বোচ্চ আদালতের প্রতি একটি কথা বলতে চাই, দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের প্রতি। সরকারের এজেন্ডা আপনারা ওখানে বসে বাস্তবায়ন করবেন না।
সরকার চায় খালেদা জিয়াকে দীর্ঘ দিন আটকে রাখতে। সরকার চায় খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করতে।
আর আপনারা (আদালত) যদি সরকারের সেই ইচ্ছা বাস্তবায়ন করতে সহযোগিতা করেন, তাহলে বিচার বিভাগের ওপর সারা দেশের মানুষের আস্থা থাকবে না। আমাদের আইনজীবীদেরও আস্থা থাকবে না।’
বিচারকদের উদ্দেশে জয়নুল আবেদীন বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির সভাপতি হিসেবে অমি আপনাদের প্রতি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনারা দয়া করে নিরপেক্ষভাবে বিচার করুন। আইনজীবীরা যদি রাস্তায় নামে তাহলে আপনাদেরকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে।’
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিম উদ্দীন রোডের কারাগারে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
কারাগারে পৌঁছালো বেগম খালেদা জিয়ার জামিননামা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিননামা কারাগারে পাঠানো হয়েছে। তবে অন্য মামলায় গ্রেফতার থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।
ঢাকা মহানগর জুডিশিয়াল মুন্সিখানা শাখার পেশকার ওমর ফারুক চৌধুরী জানান, রোববার (২৪ জুন) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী খালেদার জামিননামায় স্বাক্ষর করেন। এরপর ডাকযোগে তা নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আমরা জামিননামা মে মাসে দাখিল করেছি। দীর্ঘদিন পর আজ জামিননামা স্বাক্ষর হয়। সেটি কারাগারে পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষ যাচাই-বাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবেন।
এর আগে ১৬ মে ঢাকা মহানগর জুডিশিয়াল মুন্সিখানায় এ জামিননামা দাখিল করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেজবাহ।
ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার দায়ের করা হাইকোর্টের আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দেন আদালত।
আপিল বিভাগ থেকে খালেদা জিয়া জামিন পেলেও অন্য মামলায় গ্রেফতার থাকায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা।
গত ১২ মার্চ দুদকের আবেদনের শুনানি নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
পাশাপাশি এ মামলায় খালেদা জিয়ার সাজা কেন বাড়ানো হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।
এরপর ১৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ৮ মে পর্যন্ত জামিন স্থগিতের আদেশ দেন। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীদের আপিলের সার-সংক্ষেপ জমা দিতে বলেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
একই সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের দিনই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আবারো গাজীপুরের এসপি হারুনকে প্রত্যাহার দাবি বিএনপির
গাজীপুর সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আবারো সেখানকার পুলিশ সুপারকে (এসপি) হারুন অর রশীদকে প্রত্যাহার করতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করেছে বিএনপি। এরআগেও এ কর্মকর্তার প্রত্যাহার চেয়েছিল দলটি।
নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে বৈঠক শেষে রোববার বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, একজন ব্যক্তির জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক এটা হতে পারে না। তাকে প্রত্যাহার করা হলে নির্বাচনী পরিবেশ দ্রুত ভালো হয়ে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, আশঙ্কা আছে বলেই তো আলোচনা করছি।
তিনি বলেন, গাজীপুরে ১১ লাখ ভোটার। তারা যদি নির্বিঘ্নে তাদের ভোট দিতে না পারে, এটা কিন্তু আর গাজীপুরে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে।
ড. মঈন খান বলেন, আমরা কমিশনকে বলেছি- সংবিধানে আপনাদের অনেক ক্ষমতা দেয়া হয়েছে। আপনারা সেগুলোর সঠিক ব্যবহার করুন, অপব্যবহার নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু বৈঠকে উপস্থিত ছিলেন।
এ সময় বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
গাজীপুর সিটি নির্বাচন হবে এসিড টেস্ট: মওদুদ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) জন্য ‘এসিড টেস্ট’ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
২৩ জুন, শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কারাবন্দী খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় মওদুদ এই মন্তব্য করেন।
‘গাজীপুরের নির্বাচন হবে সরকার ও নির্বাচন কমিশনের জন্য একটা ‘‘এসিড টেস্ট’’। আমরা দেখব, তারা কী করেন? গাজীপুরের নির্বাচনে অসম্ভব জনসমর্থন রয়েছে ধানের শীষের পক্ষে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি খুলনা স্টাইলে নির্বাচন করেন গাজীপুরে, এর পরিণতি হবে ভয়াবহ’, বলেন মওদুদ।
গাজীপুরের নির্বাচন দেখে তিন সিটি নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা তিনটি সিটি করপোরেশনে মনোনয়ন দেবো, সবকিছুই করছি আমরা। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।
গাজীপুরের নির্বাচনের পরে আমরা ঠিক করব, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে, আমরা বাকি তিনটি সিটি করপোরেশন নির্বাচনে অর্থাৎ বরিশাল, সিলেট ও রাজশাহীর নির্বাচনে অংশগ্রহণ করব কি করব না।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন প্রমুখ।
খালেদা জিয়ার জামিন হবে কি না জানা যাবে ২ জুলাই
কুমিল্লায় হরতাল অবরোধের সময় গাড়িতে অগ্নিসংযোগ করে যাত্রী হত্যার অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের রায় আগামী ২ জুলাই।
পাশাপাশি কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়ে শুনানির জন্য ২ জুলাই (সোমবার) দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
২৪ জুন, রবিবার বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এরআগে সকাল ৯টা ৪০মিনিটে আপিল বেঞ্চে শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অপরদিকে খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলীসহ অন্য আইনজীবীরা।
এর আগে গত ২৮ মে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ কুমিল্লার হত্যা ও নাশকতার দুই মামলায় খালেদাকে জামিন দেন। সে আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
২৯ মে, রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত জামিন স্থগিত করেন। পরবর্তী শুনানির জন্য ৩১ মে দিন নির্ধারণ করেন এবং আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
পরে ৩১ মে শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে আদেশ দেন।
২০ মে হাইকোর্টে ওই দুই মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়া। ২৭ মে কুমিল্লায় নাশকতার দুই মামলার ওপর শুনানি শেষে ২৮ মে খালেদাকে জামিন দেন হাইকোর্ট।
২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আহত হন আরও ২০ জন। সেসব ঘটনায় একটি হত্যা ও একটি নাশকতার মামলা করে পুলিশ।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুরে আইনজীবীদের বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
২৪ জুন, রবিবার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সোনালী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করবেন তারা।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সংগঠনটির সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম সম্পাদক ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। কর্মসূচিতে বিএনপির সিনিয়র আইনজীবীরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে রয়েছেন।
২৪ জুন, রবিবার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সোনালী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করবেন তারা।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সংগঠনটির সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম সম্পাদক ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। কর্মসূচিতে বিএনপির সিনিয়র আইনজীবীরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে রয়েছেন।
বিএনপির সংবাদ সম্মেলন বিকেলে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৪ জুন) বিকেল ৫টার দিকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে তিনি আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন। সেখান স্থানীয় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
খালেদা জিয়ার জামিন স্থগিত শুনানি আজ

কুমিল্লার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানির জন্য রোববার (২৪ জুন) দিন ধার্য করেছে আপিল বিভাগ।
দুটি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আজকের কার্যতালিকার ৯ ও ১০ নম্বরে রয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের ওপর শুনানি শুরুর জন্য রোববার হাইকোর্টে আবেদন জানাবে দুদক। বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হবে।
‘আ’লীগ নেতারা শোনে কম, বলে বেশি’
আওয়ামী লীগ নেতারা শোনে কম, বলে বেশি। আর বিএনপির নেতারা বলে কম শোনে বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আওয়ামী নেত্রী ক্ষমতায় চিরস্থায়ী থাকার গ্যারান্টি হিসেবে পাশবর্তী দেশকে নিজের দেশের সার্বভৌমত্ব দখল করে অনেক কিছু উজাড় করে দিয়েছেন।
অন্যদিকে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য জনগণের ওপর নির্ভর করে। সুতরাং বিএনপির প্রক্রিয়া আর আওয়ামী লীগের প্রক্রিয়া এক নয়। আওয়ামী লীগ নেতারা শোনে কম, বলে বেশি। আর বিএনপি নেতারা বলে কম, শোনে বেশি।’
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র নেতা বলেন, ‘বর্তমান সরকার বিএনপির মতো নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী নয়। দলের কর্মীদের এ কথা মাথায় রাখতে হবে।’
‘প্রধানমন্ত্রী অকপটে সত্য কথাই বলেছেন। অবশ্যই বিএনপির মতো নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে না আওয়ামী লীগ।’
তিনি বলেন, ‘বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ একদলীয় বাকশালে বিশ্বাস করে। বিএনপি অবাধ, সুষ্ঠু নির্বাচনে নিশ্চয়তা দেয়, আওয়ামী লীগ ফেনী মার্কা নির্বাচন, হাজারী মার্কা নির্বাচন, প্রতিদ্বন্দিতাহীন নির্বাচনে বিশ্বাস করে।’
রিজভী আরও বলেন, ‘বিএনপি বহুদল ভিত্তিক মতামতে বিশ্বাস করে, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধ মতের লোকদের গুম করে।
আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অকুতোভয় উচ্চারিত কুৎসীত, অসংযোমী বাক্যবিলাশে লিপ্ত আর বিএনপি সৌজন্যবোধ ও হিতাহীত জ্ঞান সম্পন্ন বক্তব্য বিবৃতি প্রদান করে।’
‘আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে নিজেদের ভোট কারচুপির সীলমোহর বানায়’ বলেও অভিযোগ করেন রিজভী। তিনি দাবি করেন, ‘বিএনপি কমিশনের স্বাধীন সত্ত্বা কখনোই ক্ষুন্ন করেনি।
গণতান্ত্রিক পদ্ধতির প্রধান শর্ত আলোচনা ও সংলাপ যা আওয়ামী লীগ বিশ্বাস করে না। বিএনপি সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি অব্যাহত রাখায় বিশ্বাসী।’
গাজীপুরে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের গ্রেফতারের অভিযোগ
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় ঐক্যজোট মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের নির্বাচনী পরিচালনা কমিটির ১৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, কাশিমপুর ও কোনাবাড়িসহ সকল অঞ্চলে ২০ দলীয় জোটের সকল নেতাকর্মী ও সমর্থকদের বাসা-বাড়িতে পুলিশ প্রতিদিনই হানা দিচ্ছে।
বিশেষ করে নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট নেতাকর্মী-সমর্থকদের তালিকা ধরে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। এতে নেতাকর্মীরা ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। নির্বাচন কমিশনকে
লিখিতভাবে জানানোর পরও পুলিশের গ্রেফতার অভিযান এখনো অব্যাহত আছে।
গণভবনে আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা এতদিনে উপলব্ধি করেছেন যে, তার এবং সরকারের প্রতি ভোটারদের আস্থা নেই।
এখন প্রধানমন্ত্রীর আর একটু উপলব্ধি করতে পারলে দেশের গণতন্ত্রের জন্য মঙ্গলজনক হবে। সেটি হলো, নিজের ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তাহলেই কেবলমাত্র কিছুটা ভোটারদের আস্থা ফিতে আসতে পারে।
কারাগারে বিনা চিকিৎসায় জীবন শঙ্কায় বেগম খালেদা জিয়া।
উপযুক্ত চিকিৎসার অভাবে মিথ্যা মামলায় কারাগারে অন্তরীন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন তার ব্যক্তিগত চিকিৎসক।
দিনের পর দিন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা না পাওয়ায় বেগম জিয়ার মস্তিষ্কে রক্তক্ষরণ বা পূর্ণাঙ্গ স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়েছে বলে বলছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী।
বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি জানান, ট্র্যানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক (টিআইএ) হয়ে বিএনপি চেয়ারপার্সন গত ৫ই জুন পাঁচ মিনিট সময় অজ্ঞান হয়ে পড়েছিলেন।
মস্তিষ্কে রক্তচলাচলের সাময়িক বাধার কারণেই এটা হয়ে থাকতে পারে, অধ্যাপক সিদ্দিকী বলেন, কিন্তু টিআইএ-র শিকার রোগীকে যদি দ্রুত বিশেষজ্ঞ পর্যায়ে পরীক্ষানিরীক্ষা এবং চিকিৎসা না করা হয় তাহলে তার স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে সর্বোচ্চ ৭০%। এবং সেটা যে কোন সময়ে ঘটতে পরে বলে তিনি জানান।
‘তার চিকিৎসক হিসেবে আমি খুবই উদ্বিগ্ন। এবং যতক্ষণ পর্যন্ত তার শারীরিক পরীক্ষাগুলো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্বেগ বা শঙ্কা কাটছে না,’ বলছেন অধ্যাপক সিদ্দিকী।
এব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারি সার্জন ডা. মাহমুদুল হাসান বিবিসিকে জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়টিকে কারা কর্তৃপক্ষ গুরুত্ব সহকারেই দেখছে। তার জন্য একজন মহিলা ফার্মাসিস্টসহ সার্বক্ষণিকভাবে তিনি নিযুক্ত রয়েছেন।
‘যে কোন সময়ে ডাকলে তাকে আমি গিয়ে দেখি। পাশাপাশি অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের সাথেও শলাপরামর্শ করা হয়,’ বললেন ডা. হাসান।
দুর্নীতির মামলায় চারমাস আগে সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর থেকেই বিএনপির পক্ষ থেকে দল-নেত্রীর সুচিকিৎসার দাবি করা হচ্ছে।
এর মধ্যেই জানা যায় যে কারাগারের মধ্যে গত ৫ই জুন দুপর ১টার দিকে তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন।
‘আমরা তাকে দেখতে গিয়েছিলাম ৯ই জুন। সে সময় বিস্তারিতভাবে তার চেক-আপ করি,’ বলছিলেন অধ্যাপক সিদ্দিকী, ‘সে সময় পেশেন্টের অন্য সব শারীরিক লক্ষণ স্বাভাবিক দেখা গেলেও তার কথা সামান্য জড়িয়ে যাচ্ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে।"
এছাড়া দাঁড়িয়ে থাকার সময় তার তিনি বলেন, তিনি যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন সেই ঘটনার কথাও খালেদা জিয়া মনে করতে পারছিলেন না।
অধ্যাপক সিদ্দিকী জানান, স্ট্রোকের ঝুঁকির বাইরে, খালেদা জিয়া ডায়াবেটিস এবং হাইপারটনেশনের শিকার। তার রিউমাটয়েড আর্থ্রাইটিসও রয়েছে।
কারাগারে তার রক্তচাপের ওপর নিয়মিতভাবে নজর রাখা সম্ভব হচ্ছে না। ফলে সেটাও ঝুঁকির মাত্রা বাড়াচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
‘ওনার একটা কন্স্ট্যান্ট পেইন আছে। ঘাড় থেকে বাঁ হাত বেয়ে ব্যথাটা পায়ের দিকে নেমে যায়। এটা একটা নিউরোলজিকাল পেইন। এই ব্যথাটা এতই অসহ্য যে উনি অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতে পারেন না।’
‘এই সমস্যা কিন্তু আগে ছিল না। এই সমস্যা অতিসম্প্রতি তৈরি হয়েছে,’ বলছেন তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিলেও জেল কোড বিধির কথা উল্লেখ করে সরকার প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ তার চিকিৎসার প্রস্তাব দেয়। কিন্তু দুটি প্রস্তাবই বিএনপির তরফ থেকে নাকচ হয়ে যায়।
খালেদা জিয়া বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চাইলেও সরকার তাতে অনুমতি দেয়নি। ফলে এনিয়ে দু'পক্ষের অনড় অবস্থানের মধ্যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রশ্নটি আটকা পড়ে আছে।
কিন্তু সিএমএইচ-এর মতো প্রথম শ্রেণির হাসপাতালে চিকিৎসা নিতে কেন আপত্তি, বিবিসির এই প্রশ্নের জবাবে অধ্যাপক সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়ার কারণে এখানে একটি আস্থার সম্পর্ক তৈরি হয়েছে। এটা শুধু খালেদা জিয়ার ক্ষেত্রেই না, এই আস্থার প্রশ্নটি অন্য যে কোন রোগীর ক্ষেত্রেই খাটে বলে তিনি মন্তব্য করেন।
খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের কথা উল্লেখ করে ডা. এফএম সিদ্দিকী জানান, এই মুহূর্তে খালেদা জিয়ার সবচেয়ে যেটা প্রয়োজন তা হলো ডপলার টেস্ট এবং বিশেষ ধরনের এমআরআই – যে মেশিনটি শুধু ইউনাইটেড হাসপাতালে রয়েছে।
কিন্তু কারা কর্মকর্তারা বলছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসকদের চার পাতার রিপোর্টটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে পাঠানোর পর সেখান থেকে নিশ্চিত করা হয়েছে যে প্রস্থেটিক্স-সহনীয় এমআরআই মেশিন ওই হাসপাতালেই আছে।
খালেদা জিয়াকে তার পছন্দসই হাসপাতালে চিকিৎসা সেবা নেয়ার দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম এক বিবৃতিতে বলেন,‘সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা না করে নিকৃষ্টতম বর্বরতার পরিচয় দিচ্ছে। আইনে সুযোগ থাকা সত্ত্বেও এধরনের আচরণ সভ্য সমাজে অগ্রহণযোগ্য।’
শেষ পর্যন্ত কোন্ হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা হতে পারে, এই প্রশ্নটি এখন দু'পক্ষের চিকিৎসকদের আওতার বাইরে চলে গিয়ে রাজনৈতিক আঙ্গিনায় বল চালাচালিতে পরিণত হয়েছে।
এই জটিলতার মীমাংসা না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে তার চিকিৎসার জন্য নি:সঙ্গ কারাগারেই অপেক্ষা করতে হবে বলে দৃশ্যত মনে হচ্ছে।
প্রধানমন্ত্রী অকপটে সত্য কথাই বলেছেন: রিজভী
প্রধানমন্ত্রী অকপটে সত্য কথাই বলেছেন। অবশ্যই তারা বিএনপির মতো নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে না।
তিনি বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে আর আওয়ামী লীগ একদলীয় বাকশালে বিশ্বাস করে।
বিএনপি অবাধ, সুষ্ঠু নির্বাচনে নিশ্চয়তা দেয় কিন্তু আওয়ামী লীগ ফেনী মার্কা নির্বাচন, হাজারী মার্কা নির্বাচন, প্রতিদ্বন্দিতাহীন নির্বাচনে বিশ্বাস করে।
শনিবার (২৩ জুন) বিএনপির নয়াপল্টনস্থ দলীয় কার্যলয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি বহুদল ভিত্তিক মতামতে বিশ্বাস করে, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধ মতের লোকদের গুম করে।
আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অকুতোভয় উচ্চারিত কুৎসীত, অসংযোমী বাক্যবিলাশে লিপ্ত আর বিএনপি সৌজন্যবোধ ও হিতাহীত জ্ঞান সম্পন্ন বক্তব্য বিবৃতি প্রদান করে।
বিএনপির এ নেতা বলেন, আওয়ামী নির্বাচন কমিশনকে নিজেদের ভোট কারচুপির সীলমোহর বানায়, বিএনপি কমিশনের স্বাধীন সত্ত্বা কখনোই ক্ষুণ্ন করেনি।
গণতান্ত্রিক পদ্ধতির প্রধান শর্ত আলোচনা ও সংলাপ যা আওয়ামী লীগ বিশ্বাস করে না। বিএনপি সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি অব্যাহত রাখায় বিশ্বাসী।
আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগ নেতারা শোনে কম, বলে বেশি। বিএনপি নেতারা বলে কম, শোনে বেশি।
আওয়ামী নেত্রী ক্ষমতায় চিরস্থায়ী থাকার গ্যারান্টি হিসেবে পাশবর্তী দেশকে নিজে দেশের সার্বভৌমত্ব দখল করে অনেক কিছু উজাড় করে দিয়েছেন আর বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য জনগণের ওপর নির্ভর করে। সুতরাং বিএনপির প্রক্রিয়া আর আওয়ামী লীগের প্রক্রিয়া এক নয়।
“এতোদিন পর মুখ খুললেন নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা!”
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় পর্যায়ের ভোট হলেও সবার দৃষ্টি এখন গাজীপুরের দিকে।
নির্বাচনে কোন দলের প্রার্থী বিজয়ী হয়; সে খবরের চেয়েও মানুষের বেশি আগ্রহ ইসি কি ভুমিকা পালন করে সেটা দেখার।
ভোটাররা নির্বিঘœ ভোট দিতে পারলো কিনা; ভোট গ্রহণে নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তা ও প্রশাসন নিরপেক্ষতা অবলম্বন করলো কিনা সেটা দেখার জন্য মুখিয়ে আছে মানুষ।
প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা বুধবার গাজীপুরে প্রার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, গাজীপুর নির্বাচন খুলনার মতো হবে না।
গাজীপুরে সুষ্ঠু ভোট না হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ প্রশাসনের ভূমিকার ওপর সজাগ দৃষ্টি রাখা হচ্ছে’। সাধারণ মানুষের প্রশ্ন সিইসি কথা রাখবেন তো?
‘গাজীপুরের নির্বাচন খুলনার মতো হবে না’ বলে সিইসি কি বোঝাতে চেয়েছেন তা মানুষ অনুমান করতে পারে।
এতোদিন পর সিইসি পরোক্ষভাবে স্বীকার করলেন খুলনায় ‘ভাল নির্বাচন’ হয়নি। মানুষ নির্বিঘেœ ভোট দিতে পারেনি।
খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রশাসনিক কারচুপির অভিযোগ তোলা হয়েছিল।
সে সময় সিইসি নীরবতা পালন করেন। তবে নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করে দাবী করেন, খুলনা সিটি কর্পোরেশনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।
নির্বাচনের ভোটার উপস্থিতি ও কর্মকর্তারা নিরপেক্ষ ভূমিকা পালন করায় নির্বাচন কমিশন সন্তুুষ্ট বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
ইসির সচিব সেদিন এমন সন্তুুষ্টির কথা জানালেও সিইসি ঘুমিয়ে ছিলেন কেন? নির্বাচন তদারকী করেন এমন সংগঠন সুজনের পক্ষ থেকে খুলনার ভোটে ‘ভদ্র কারচুপি’র অভিযোগ তোলা হয়।
এখন সিইসি একেএম নুরুল হুদা গাজীপুরের ভোটারদের প্রতিশ্রæতি দিচ্ছেন এখানে খুলনার মতো নির্বাচন হবে না।
ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ হওয়ার পর আয়তনে গাজীপুর দেশের বৃহত্তম সিটি করপোরেশন। তবে ৫৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন।
২৬ জুন গাজীপুরবাসী নৌকা না ধানের শীষের প্রার্থীকে ‘মেয়র’ বেছে নেয় সে অপেক্ষা চলছে। তবে গাজীপুরে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হলো নির্বাচনটি হতে হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।
মানুষ যাতে নির্বিঘেœ-নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন; এবং ভোটের নিরপেক্ষ গণণা সুষ্ঠু ফলাফল ঘোষণা করা হয়। ধানের শীষের প্রার্থীর পক্ষ্য থেকে অভিযোগ তোলা হয়েছে প্রশাসনের কিছু ব্যাক্তি নৌকার প্রার্থীর পক্ষ্যে কাজ করছে।
আবার ধানের শীষের কর্মী সমর্থকদের পুলিশ হয়নারী করছে। ধানের শীষের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়াদের গ্রেফতার করা হচ্ছে।
এ জন্য হাসান উদ্দিন সরকার সুষ্টু ভোটের জন্য সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় সংবাদ সম্মেলন করে গাজীপুরে ধানের শীষ প্রতীকের নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, বিএনপির নেতাদের ঘরে ঘরে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, গাজীপুরে বিএনপি নেতাদের গ্রেফতার বা হয়রানি করা হয়নি। এটা অপপ্রচার ও মিথ্যে কথা।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি এখনো দেশের মানুষ পুরোপুরি আস্থা রাখতে পারেনি।
ক্ষমতাসীন দলের দাবির মুখে আইন সংশোধন করে স্থানীয় নির্বাচনে ‘এমপিরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন’ সিদ্ধান্ত মানুষ ভাল ভাবে নেয়নি।
বিএনপি থেকে ইসির প্রতি অনাস্থা প্রকাশ করলেও সাধারণ মানুষ দেখতে চায় এক সময়ের ঝানু আমলা নুরুল হুদার নের্তৃত্বাধীন ইসি জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম। ২০১৮ সাল নির্বাচনের বছর। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে। দেশ-বিদেশের যারা
‘অংশগ্রহণমূলক’ জাতীয় নির্বাচন প্রত্যাশা করছেন তারা গাজীপুর সিটি নির্বাচনকে এই ইসির জন্য প্রি-টেস্ট হিসেবে দেখছেন।
এই ইসি সবার কাছে গ্রহণযোগ্য একাদশ জাতীয় নির্বাচন উপহার দিতে সক্ষম কিনা তার কিছুটা হলেও ধারনা পাওয়া যাবে স্থানীয় নির্বাচনে তাদের ভূমিকা ও আন্তরিকতার দেখে। তারা এটাই মনে করছে।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সিইসির মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন করে ইসি নিজের মানমর্যাদা ক্ষুন্ন করতে চায় না।
সবার জন্য সমান সুযোগ সৃষ্টি নির্বাচন কমিশনের মৌলিক দায়িত্ব। সুষ্ঠু নির্বাচন করে দেখাতে চাই, ইসি গণতান্ত্রিক পথেই আছে।
নির্বাচনে নিরপেক্ষতা, শূন্যসহিষ্ণু নীতি (জিরো টলারেন্স) মেনে চলা হবে। আচরণবিধি লঙ্ঘন করে কেউ নির্বাচিত হয়ে যাবেন এটি ভাববেন না। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গাজীপুরের প্রার্থী ও ভোটারদের যে বার্তা দিলেন সিইসি কী তা অক্ষরে অক্ষরে পালন করবেন?
সংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের হারানো ইমেজ পুনরুদ্ধারে গাজীপুর নির্বাচনে ইসির কঠোর নিরপেক্ষতা এবং জিরো টলানেন্স নীতি গ্রহণের বিকল্প নেই। সিইসি সেটা করেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করছে মানুষ।
উৎসঃ ইনকিলাব
সংস্কারহীন জরাজীর্ণ নয়াপল্টনের বিএনপি কার্যালয়
দেশের প্রধান দুই রাজনৈতিক দলের একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকা দলটি প্রতিষ্ঠার পর বর্তমানে সবচেয়ে নাজুক অবস্থার মধ্যে রয়েছে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেখানে আওয়ামী লীগ নতুন দিনের প্রত্যয়ে নতুন কার্যালয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে চলেছে, সেখানে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় প্রায় ১০ বছর ধরে পড়ে আছে সংস্কারবিহীন জরাজীর্ণ অবস্থায়।
১৯৯৩ সালে বিএনপি’র প্রধান কার্যালয় ধানমন্ডি থেকে নয়াপল্টনে স্থানান্তরিত হয়। এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করা হয়নি।
তৎকালীন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল মতিন চৌধুরী নেতৃত্বে বর্তমান ভবনটি দখল করেন বিএনপি নেতৃত্বধীন সরকার।
বর্তমানে ৬ তলা ভবনটির বেহাল দশা। গত এক দশক ধরে ভবনটির কোনো সংস্কার হয়নি। একসময় যেখানে হরদম নেতাকর্মীদের ভিড় লেগেই থাকতো, সেখানে এখন মাঝে মধ্যে সন্ধ্যায় বাতি জালানোর মতো থাকে না।
অাশির দশকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করা হয় দাবি করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ পূর্বপশ্চিমকে বলেন, ধানমন্ডি ২৭ নম্বরের অফিস থেকে জাগোদল পরিচালনা করতেন প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
১৯৭৭-৭৮ সালের দিকে নয়াপল্টনস্থ নিজস্ব কার্যলয়ে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গভবন থেকে এখানে এসে দলীয় কার্যক্রম পরিচালনা করতেন ।
১৯৭৯ সালের দিকে দলের সব অঙ্গ সংগঠনের কার্যক্রম ও দলের কেন্দ্র থেকে তৃণমূল নেতাকর্মীদের নয়াপল্টন অফিস কেন্দ্রীক অানাগোনা বাড়তে থাকে।
তিনি আরো বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পর এরশাদ ক্ষমতায় আমলে জাতীয় পার্টিরনেত্রী রিজিয়া বেগম এর মামলার ফলে বিএনপিকে নয়াপল্টনস্থ কার্যলয় ছাড়তে বাধ্য হয় সেই থেকে টানা ৮ বছর দলটি কার্যলয়ে ঘেসতে পারেনি।
এরশাদ পতনের পর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় ফিরে আসলে ১৯৯৩ সালে পল্টনের দলিয় কার্যলয় পূর্ণ রায় দখলে নেয় দলটি।
বিএনপি সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে ধানমন্ডি পুরাতন কার্যালয় থেকে গাড়ি করে সকল মালামাল নিয়ে পল্টন অফিসে সরাসরি কার্যক্রম আরম্ভ করে বিএনপি।
সবমিলিয়ে বর্তমানে ভবনটিকে জরাজীর্ণ অবস্থা বিরাজ করছে। তাছাড়া বর্তমানে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ডিজিটাল ব্যানারে ঢাকা পড়েছে মূল ভবনটি।
সড়কের দুদ্বারে রয়েছে এ রকম অনেক ব্যানার ফ্যাস্টুন। এ সকল ব্যানার ফ্যাস্টুনের অধিকাংশ নেতাকর্মীদের নাম জানেন না কেন্দ্রীয় নেতারা। তারপরেও তাদেরকে দলের শুভাকাঙ্খী মনে করছেন কেন্দ্রীয় নেতাদের একাংশ।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ পথের পাশেই রয়েছে শহীদ জিয়ার ভাস্কয। ভাস্কর্যের উপরে লেখা আছে ‘মহান স্বাধীনতার ঘোষক’।
ডানে রয়েছে বিএনপি সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। সে কেন্দ্র রয়েছে বিএনপির কাযক্রমের সকল ডকুমেন্ট, সিডি, বই ইত্যাদি।
২য় তলায় তালাবন্ধ অবস্থায় চেয়ারপার্সন, সিনিয়র ভাইস চেয়ারপার্সন, জাতীয়তাবাদী মহিলা দলের কার্যালয় দেখা গেছে। এছাড়াও ৩য় তলায় রয়েছে কনফারেন্স রুম, মহাসচিব, যুগ্ম মহাসচিব ও দাফতরিক কাযক্রমের অফিস।
কনফারেন্স রুমে জিয়াউর রহমান মাঝে খালেদা জিয়া এবং পরে তারেক জিয়ার ছবি একই ফ্রেমে বাধাই করা ছবি ঝুলানো রয়েছে।
তবে ভিতরে ছোট একটি রুমে অবস্থানরত রয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী আহমেদ। ছোট কিসেন রুমের অবস্থাও খুব একটা সুবিধাজনক নয়। অপরিস্কার হয়েছে আছে।
দেয়ালের অবস্থাও শেওলাযুক্ত। তারপরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আনাগোনা দেখা গেছে।
৩য় ফ্লোর অর্থাৎ ৪র্থ তলায় অন্ধকার ও তালাবন্ধ অবস্থায় দেখা গেছে বেশ কয়েকটি দলের কার্যালয়। ‘তারেকের অবৈধ সাজা বাতিল কর’, ‘খালেদার নিঃশর্ত মুক্তি দিতে হবে’ এমন পোস্টের চারদিকের দেয়ালে লাগানো।
ভিন্ন ভিন্ন রুমে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদলকেন্দ্রীয় কার্যালয়, জাতীয়তাবাদী যুবদল (ঢাকা মহানগর উত্তর কার্যালয়), জাতীয়তাবাদী যুবদল (ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়), জাতীয়তাবাদী কৃষক দলের প্রধান কার্যালয়।
৪র্থ ফ্লোর অর্থাৎ ৫ম তলায় তালাবদ্ধ রয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। ৫ম ফ্লোর ৬ষ্ঠ তলায় রয়েছে জিয়া স্মৃতি পাঠাগার।
নির্বাচনে আসবে বিএনপি, তবে...
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে বাইরে রেখে সরকার যদি মনে করে আবার একটা ৫ জানুয়ারির নির্বাচন করবে তাহলে নির্বাচনের দরকার নাই, সিলেকশন করলেই হয়।
নির্বাচন করলে বিএনপি আসবে। তবে সেটি নির্বাচনের মত নির্বাচন হতে হবে, জনগণের ভোটের নির্বাচন হতে হবে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।
আহমদ আজম খান বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে যাইনি। তবে, নির্বাচন প্রতিহত করেছি।
যেখানে ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ৯টি দলের বেশী নির্বাচনে যায়নি, ১৫৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি সেটার মানেই নির্বাচন প্রতিহত হওয়া।
তিনি বলেন, এই মুহুর্তে আগামী নির্বাচনের জন্য সরকার নানা রকম কথা বলছে, বিএনপি না আসলে আমাদের যায় আসে না ইত্যাদি।
একটা কথা স্পষ্ট, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে যেমনি আওয়ামী লীগের দরকার আছে, তেমনি বিএনপিরও দরকার আছে। কারণ, এ বড় দুটি দলই দেশের ৮০ ভাগ মানুষ সমর্থন করে।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে এই সরকার। আইন শৃঙ্খলা-বাহিনীকেও দলীয়করণ করেছে।
কারাগারে থাকা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে তিনি বলেন, যেখানে এর আগেও তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এবং উনি যেহেতু বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়ার কথা বলছেন, তাহলে সেখানে চিকিৎসা করাতে সরকারের আপত্তি কোথায়?
‘সরকার এটা নিয়ে রাজনীতি করছে। কিভাবে দেশনেত্রীকে বিতর্কিত করা যায়, সেজন্য দেশনেত্রী যেখানে চায় সেখানে চিকিৎসা করাতে দেবে না। যেখানে দেবে, সেখানে না গেলে যেন উনাকে দায়ী করা যায়’, বলেন তিনি।
তিনি বলেন, ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ। তার চিকিৎসা জরুরি। সরকার বলছে, একবার এখানে, আরেকবার ওখানে। তার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে।
এটা অত্যন্ত দুঃখজনক। বিএনপির যে আইনজীবী রয়েছে তাদের সম্পর্কেও আমাদের বিরোধী পক্ষ যে ধরণের মন্তব্য করেন, তা দুঃখজনক।
এসময় তিনি অভিযোগ করে বলেন, একটা সাজানো মামলায় পরিত্যক্ত বাড়িতে আটক রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে। মামলায় উনি হারেননি, মামলায় হারাতে সরকার বাধ্য করেছে।
নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা তারেক রহমানের
নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্ত শেষ পর্যন্ত যাই হোক না কেন, আপাতত নির্বাচনের প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়া সরকারের বাইরে থাকা দলগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তোলার পাশাপাশি সেটিকে নির্বাচনী ঐক্যে পরিণত করার পরামর্শ দিয়েছেন তিনি।
বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, দলের স্থায়ী কমিটিকে যৌথভাবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেছেন, স্থায়ী কমিটির সিদ্ধান্তের সঙ্গে তিনি সব সময় একমত থাকবেন।
তারেক রহমান লন্ডন থেকে টেলিফোনে দলের স্থায়ী কমিটির একাধিক সদস্যকে ওই নির্দেশনা দেন এবং নিজের মনোভাব জানান বলে সংশ্লিষ্ট সূত্রে গেছে।
এ ছাড়া সম্প্রতি লন্ডন সফরের সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেন তারেক।
অবশ্য নির্বাচনে যাওয়ার প্রশ্নে খালেদা জিয়ার মুক্তির ইস্যুটিকে ‘ট্রাম্প কার্ড’ হিসেবে নেওয়ার সিদ্ধান্ত অনানুষ্ঠানিকভাবে নিয়ে রেখেছে বিএনপির স্থায়ী কমিটি।
দলীয় সূত্রে জানা যায়, দলের চেয়ারপারসনের মুক্তি না মিললে নির্বাচনে যাওয়া ঠিক হবে না বলে স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্য একমত হন গত ১ জুনের বৈঠকে।
অর্থাৎ সরকারের সঙ্গে দর কষাকষির সুযোগ তৈরি হলে খালেদা জিয়ার মুক্তির বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বিএনপি।
এসব বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালের কণ্ঠকে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে নির্বাচনও ছিল।
তবে আমাদের স্পষ্ট কথা, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নির্বাচনের আগে অবশ্যই দিতে হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি এখনো নির্বাচনের পথেই আছে।
দলে এ জন্য প্রস্তুতিও আছে। তবে সব কিছু নির্ভর করছে সরকারের মনোভাবের ওপর। মির্জা ফখরুল আরো বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাইলে সরকারকে অবশ্যই ছাড় দিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপির মতো দলে নির্বাচনের জন্য সব সময় প্রস্তুতি থাকে।
প্রতিটি আসনেই একাধিক প্রার্থী রয়েছেন। সেসব দিকে সমস্যা নেই। তবে চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন না দিলে নির্বাচনে যাব কি না তা সময়ই বলে দেবে।’ তিনি জানান, আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি দুটিই একসঙ্গে চলছে।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কালের কণ্ঠকে বলেন, ‘৩০০ আসনে বিএনপির কমপক্ষে ১২০০ আগ্রহী প্রার্থী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
কিন্তু এই প্রস্তুতিই শেষ কথা নয়। কারণ নির্বাচনের প্রস্তুতি মানে গণসংযোগ মিছিল মিটিং এবং জনগণের কাছে যাওয়া।
কিন্তু সেই পরিবেশ নেই। একটি থানা কমিটির মিটিং পর্যন্ত সরকার করতে দিচ্ছে না। ফলে এখনকার প্রস্তুতি আসলে মনে মনে নেওয়া।’
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কালের কণ্ঠকে বলেন, নির্বাচনে যাওয়ার জন্য বিএনপির মতো দলের আলাদা করে কোনো প্রস্তুতির দরকার নেই।
কারণ বিএনপির নির্ভরশীলতা জনগণ এবং জনগণ বিএনপির সঙ্গে আছে। তবে নির্বাচন সুষ্ঠু হওয়াই এখন মূল ইস্যু।
সরকার নির্বাচন করবে নাকি ক্ষমতা দখল করবে এটাই হচ্ছে বড় প্রশ্ন। তিনি আরো বলেন, নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত এখনো বহাল আছে। একাধিক প্রার্থীও আছে সব আসনে।
সুতরাং মনোনয়নে কোনো সমস্যা নেই। এক প্রশ্নের জবাবে আমীর খসরু জানান, ‘ভিশন ২০৩০’-এর আলোকে বিএনপির নির্বাচনী ইশতেহার তৈরি হবে। এ জন্য সম্ভাব্য প্রস্তুতিও চলছে।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ নামক রূপকল্প প্রথমে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছিলেন, যেখানে ৩৭টি বিষয়ে মোট ২৫৬ দফা প্রতিশ্রুতি রয়েছে।
ওই সময় দেওয়া বক্তৃতায় খালেদা জিয়া বলেছিলেন, রূপকল্পের আলোকেই বিএনপির নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপিপন্থী হিসেবে পরিচিত সুধীজনদের একটি দল বিএনপির নির্বাচনী ইশতেহার তৈরি করছে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন দলের স্থায়ী কমিটির একজন সদস্য।
এদিকে আন্তর্জাতিকমানের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে আসনভিত্তিক জরিপের কাজ চলছে তারেক রহমানের তত্ত্বাবধানে। লন্ডনে বসেই তিনি এসব দেখাশোনা করছেন।
এ ছাড়া কারাগারে যাওয়ার আগেই খালেদা জিয়া দলের প্রভাবশালী তিন নেতাকে আসনভিত্তিক ফল পর্যালোচনার নির্দেশ দিয়ে গেছেন। ওই নেতারা ২০১৪ সালের ৫ জানুয়ারির আগের তিনটি নির্বাচনের ভোটের ফল পর্যালোচনা করে আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করে রাখছেন।
এর সঙ্গে আসনভিত্তিক জরিপের ফল যুক্ত করে আরো একটি তালিকা তৈরি করা হবে। দলীয় সূত্র মতে, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হলে ওই তালিকা ধরে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেবে বিএনপির মনোনয়ন বোর্ড।
দলের স্থায়ী কমিটির সদস্যরাই পদাধিকারবলে ওই বোর্ডের সদস্য। তবে সাক্ষাৎকারের সময় নির্বাচনী আসনের সংশ্লিষ্ট জেলা বিএনপির সভাপতি উপস্থিত থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালের কণ্ঠকে বলেন, প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপিতে সমস্যা নেই। কারণ প্রতিটি আসনে দলের একাধিক আগ্রহী প্রার্থী রয়েছেন।
তাঁর মতে, দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৫০-২০০ প্রার্থীকে ব্যক্তিগতভাবেই চেনেন এবং জানেন। দলের স্থায়ী কমিটির নেতারাও তাঁদের চেনেন।
ফলে এগুলো নিষ্পত্তি করা কঠিন কিছু নয়। আর দু-একটি ক্ষেত্রে সমস্যা হলে তাঁদের পরামর্শ নেওয়া হবে। তবে সবার আগে রাজনৈতিক সংকট নিষ্পত্তি হতে হবে।
'ছয় মাসের মধ্যে পরিবেশ বদলাতে হবে'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন 'আগামী ছয় মাসের মধ্যে সার্বিক পরিবেশে পরিবর্তন আনতে হবে'। এই পরিবেশ বদলের মাধ্যমে সরকার সমঝোতায় বাধ্য হবে বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার (২২ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘আদর্শ নাগরিক দল’ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা গণতন্ত্র হারিয়েছি, মৌলিক অধিকার হারিয়েছি, ভোটের অধিকার হারিয়েছি, আইনের শাসন হারিয়েছি, গণমাধ্যমের স্বাধীনতা হারিয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা নেই। আমাদের যে মৌলিক অধিকার তা থেকে বঞ্চিত।
তিনি আরও বলেন, সুতরাং আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী এদেশের মানুষের জন্য? আমরা কখন সেটা অর্জন করতে পারবো, কীভাবে অর্জন করতে পারবো! এটি ভবিষ্যদ্বাণী করার বিষয় নয়।
তবে দেশের মানুষের কথা শুনতে হবে। তারা একটি পরিবর্তন চায়। তাদের ভোটের অধিকার ফিরে পেতে, গণতান্ত্রিক রাজনীতির চর্চা বাংলাদেশে আবার পুন:প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মওদুদ বলেন, ‘পরিবেশটা কী? পরিবেশ হলো এমনটা পরিবেশ সৃষ্টি করা যাতে সকল শ্রেণির মানুষ, গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের যেকোন শ্রমজীবী মানুষ যাতে তারা নিঃশঙ্কোচে তারা মনে করতে পারে যে এবার এমন একটা পরিবেশ আছে তারা আগামীতে নির্বাচনে পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে।
বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের দেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে একদিকে থাকবে, আওয়ামী লীগ অন্যদিকে থাকবে।
সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, পেশাজীবী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে তাদেরকে আগামীতে এই সরকারের কাছ থেকে যে যেটা আমরা চায় সেটা আদায় করতে হবে। সেটা কী?
নির্বাচনের নব্বই দিন আগে পার্লামেন্ট ভেঙে দিতে হবে। পার্লামেন্ট রেখে নির্বাচন করাটা হবে একটি নিরর্থক প্রচেষ্টা।’
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের প্রথম এবং বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহম্মদ রহমাতুলল্লাহ প্রমুখ, জাগপার সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
সাক্ষাৎকার দিলেন বিএনপির ১৫ নেতা, সিদ্ধান্ত হয়নি
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে ইচ্ছুকদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সদস্যরা এই সাক্ষাৎকার নেন। তবে আজ প্রার্থিতা চূড়ান্তের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি।
বিএনপির মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সাক্ষাৎকার শেষে সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী পরিবর্তন ডটকমকে বলেন, ‘কেন আমাকে মনোনয়ন দিলে বিএনপির লাভ, সেটি তুলে ধরেছি। আশা করছি, মনোনয়ন পাব এবং দলের জন্য জয় উপহার দিতে সক্ষম হব।’
বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন পরিবর্তন ডটকমকে বলেন, ‘সাক্ষাৎকারে আমি আমার অবস্থান তুলে ধরেছি। দল যাকে মনোনয়ন দেবে, তার সঙ্গে কাজ করে ধানের শীষের জয় তুলে আনব।’
এর আগে গতকাল বুধবার বিএনপির ১৬ নেতা ১০ হাজার টাকা জমা দিয়ে দলীয় মনোনয়পত্র সংগ্রহ করেন। তবে বৃহস্পতিবার ২৫ হাজার টাকা জামানতসহ ১৫ জন মনোনয়নপত্র জমা দেন। তারাই মূলত এই সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন।
এই ১৫ নেতা হলেন রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল; সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন এবং বরিশাল সিটির বর্তমান মেয়র আহসান হাবীব কামাল, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চাঁন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন।
উল্লেখ্য, আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
২০১৩ সালের ১৫ জুন একই দিনে অনুষ্ঠিত নির্বাচনে আরিফুল হক, মোসাদ্দেক হোসেন বুলবুল ও আহসান হাবীব কামাল ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের হারিয়ে মেয়র নির্বাচিত হন।
জাতীয় নির্বাচনের আগেই নিষ্পত্তি হচ্ছে খালেদা জিয়ার আপিল!
ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা আপিল হাইকোর্টে নিষ্পত্তি হচ্ছে।
আগামী রবিবার ওই আপিলসহ মোট চারটি আপিলের ওপর শুনানির দিন ধার্যের জন্য আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের নির্দেশনা অনুযায়ী
এই আবেদন জানানো হবে বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি ইত্তেফাককে বলেন, আপিল বিভাগ ৩১ জুলাইয়ের মধ্যে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টকে
নির্দেশনা দিয়েছেন। সর্বোচ্চ আদালতের এই নির্দেশনা হাইকোর্টের জন্য বাধ্যতামূলক। এখানে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই। সেই হিসেবে রবিবার কোর্ট খোলার দিনই বিচারপতি এম. ইনায়েতুর
রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির দিন ধার্যের আবেদন জানাব। এদিকে আপিল বিভাগের রায়ের এই নির্দেশনা পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার অন্যতম কৌঁসুলি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, আপিল নিষ্পত্তির জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছে সর্বোচ্চ
আদালত তা বৈষম্যমূলক। এ ধরনের নির্দেশনা অন্য কোনো মামলায় ইতিপূর্বে দেওয়া হয়নি। আর এ কারণেই এই বেঁধে দেওয়া সময়সীমার বিষয়টি পুনর্বিবেচনা চেয়ে রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিভিউ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫। রায়ে
বিএনপি চেয়ারপার্সন ছাড়াও তার ছেলে তারেক রহমানসহ আরো পাঁচ জনকে দশ বছরের কারাদণ্ড ও অর্থ দণ্ড দেয় আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। আপিলে নিম্ন আদালতের
দেওয়া সাজা বাতিল করে তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়। পাশাপাশি জামিনও চান তিনি। গত ১২ মার্চ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয়। একইসঙ্গে উক্ত সময়ের মধ্যে মামলার পেপারবুক প্রস্তুতের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়। ওই জামিনের বিরুদ্ধে
রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল করে। গত ১৬ মে ওই আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন বহাল রাখেন। পাশাপাশি সাজার বিরুদ্ধে
তার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশনা দেয় আপিল বিভাগ। গত ১১ জুন আপিল বিভাগের রায়ের অনুলিপি প্রকাশ পায়; কিন্তু সুপ্রিম কোর্টে অবকাশ চলায় আগামী ২৪ জুন
হাইকোর্টে আপিল শুনানির দিন ধার্যের আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ ও দুদক। নাম প্রকাশে অনিচ্ছুক মামলা সংশ্লিষ্ট একাধিক আইনজীবী জানান, সর্বোচ্চ আদালতের এই নির্দেশনার ফলে
যথাসময়েই হাইকোর্টকে আপিল নিষ্পত্তি করে রায় প্রদান করতে হবে। অর্থাৎ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই খালেদা জিয়ার আপিলের ওপর রায় আসবে উচ্চ আদালত থেকে। ওই রায়েই
জানা যাবে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রইল কিনা। শুনানি হবে চার আপিলের-বিএনপি চেয়ারপার্সন ছাড়াও হাইকোর্টে শুনানি হবে দণ্ডপ্রাপ্ত কারাবন্দি আরো দুই আসামির আপিলের। এরা
হলেন- সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমদ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুইজনই দশ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। ওই সাজার বিরুদ্ধে
আপিল করেছেন তারা। হাইকোর্ট ইতোমধ্যে দণ্ডিতদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। এদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি
চেয়ারপার্সনের সাজা কেন বৃদ্ধি করা হবে না— এই মর্মে রুল জারি করে হাইকোর্ট। ওই তিন আপিলের সঙ্গে এই রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান। তিনি বলেন,
এই চারটি আপিলের ওপর শুনানির দিন ধার্যের জন্য আবেদন করা হবে। এদিকে আপিল শুনানির জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছেন উভয় পক্ষের আইনজীবীরা।
ইতোমধ্যে তারা পেপারবুক সংগ্রহ করেছেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে। পর্যালোচনা করছেন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র।- ইত্তেফাক
এখন আমরা দেখি তারা কী করে: খন্দকার মোশাররফ
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন কোনো রাজনৈতিক দলের অধীনে হলে নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না। তাই নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হতে
হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন। এর মাধ্যমে সরকার পরিবর্তন হয় না। আর জাতীয় সংসদ নির্বাচন সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন, সরকার পরিবর্তনের জন্য নির্বাচন।
তাই দুই নির্বাচন কোনোভাবেই একই মানদণ্ডে বিচার করা যায় না। তাই জাতীয় সংসদ নির্বাচন কোনো রাজনৈতিক দলের অধীনে হলে এটা প্রভাবমুক্ত হবে না। নিরপেক্ষ হবে না। সুষ্ঠু হবে না। এটা ২০১৪
সালে শেখ হাসিনা সরকার সারা বিশ্বের কাছে প্রমাণ করেছে। আমাদের নতুন করে বলতে হবে না। বুধবার খন্দকার মোশাররফ ডয়চে ভেলেকে এসব কথা বলেন। নিরপেক্ষ সরকারের দাবিতে মোশাররফ বলেন,
আমাদের দাবি হলো নির্বাচনকালীন একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকার। এখন আমরা দেখি তারা কী করে। আমাদের আরো দাবি হলো: সংসদ ভেঙে দিয়ে নির্বাচন, নির্বাচনের সময় সেনা মোতায়েন। এগুলো
সব মিলিয়ে নির্বাচন করতে হবে। সে (ওবায়দুল কাদের) হয়তো এককভাবে একটা কথা বলেছে। আমরা দেখি বাস্তবে কী হয়। যখন গঠন হবে, তখন আমরা দেখবো। আর ছোট-বড় কোনো কথা নয়, কথা
হলো নির্বাচরকালীন সরকার নিরপেক্ষ হতে হবে। প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে। ওই নির্বাচন বিএনপি-জামায়াত জোট
বর্জন করে। তাদের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আর ওই নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে। এর আগে আদালতের রায়ের ভিত্তিতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়।
বর্তমন আওয়ামী লীগ সকারের মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৯ সালের জানুযারি মাসে। আর মেয়াদের মধ্যেই সরকার নির্বাচন দিতে চায়। তাই নির্বাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে। উৎস- আমাদের
সময় আরও পড়ুন- ‘মানবাধিকার লংঘনের জন্যে মিয়ানমারের সাজা দেওয়া উচিত’ মানবিক, কোমল, অনেক বড় হৃদয় হওয়ার কারণেই লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে একরকম বিনা
প্রশ্নে আশ্রয় দিয়েছে বাংলাদেশ এমনটিই মনে করেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মোহাম্মদ জমির। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের হৃদয় অনেক বড়।
অনেক সময় আমরা কিছুটা বোকাও। সেজন্যই রোহিঙ্গা শরণার্থীদের আমরা গ্রহণ করি, আশ্রয় দিই। এ দুটি কারণেই আমরা মানবেতর জীবনযাপনকারী শরণার্থীদের সব ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দিই।
তিনি আরও বলেন, দুনিয়া শরণার্থীদের জন্য দুয়ার বন্ধ করে দিচ্ছে। তথাপি আমাদের উপরই চাপ বাড়ছে তাদের গ্রহণে। যেখানে উন্নত দেশগুলো শরণার্থী গ্রহণে অপরাগতা প্রকাশ করছে, সেখানে আমরা গ্রহণ
করছি। তবে প্রত্যাশা এ সংকট নিরসন হবে। যারা মানবেতর জীবনযাপন করছে তার জন্য সম্ভাব্য সবকিছু করা হবে। এক প্রশ্নের জবাবে মোহাম্মদ জমির বলেন, আমরা যেহেতু একাত্তরে অনেক ভুগেছি,
কোটিরও বেশি মানুষ শরণার্থী হয়েছিলাম, পরে আস্তে আস্তে দেশে ফিরেছে। কেন ফিরেছে? কারণ তারা জানত যে, দেশে ফেরত গেলে তাদের নিরাপত্তার কোনো অসুবিধা হবে না। নিরাপদেই থাকবে। সেজন্যই
বাংলাদেশের শরণার্থীরা দেশে ফিরেছিল। বঙ্গবন্ধু সে ব্যাপারে শক্তিশালী প্রক্রিয়া চালু করেছিলেন। রোহিঙ্গাদেরও যদি ফেরত যেতে হয় মিয়ানমারে তাহলে তো একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে
হবে। তাদের আশ্বস্থ করতে হবে, আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা অনেক আগে থেকেই এসেছে। তাদেরও আমরা দেখাশোনা করেছি। এবারও আমরা কোনো
ভুল করিনি। কিন্তু কথা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে মিয়ানমার। এ ব্যাপারে তাদেরকে যথেষ্ট সাজা দেওয়া উচিত। তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা
ইউএনএইচসিআরের সঙ্গে মিয়ানমার সরকারের মধ্যে চুক্তি সই হয়েছে ইতোমধ্যেই। কিন্তু গণমাধ্যম মারফত জানতে পারলাম জাতিসংঘ নিজেই বলছে, মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত করার
অপচেষ্টা চালাচ্ছে। এবং মিয়ানমারের সব জায়গায় ইউএনএইচসিআরকে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে। যে কারণে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আসছেন বাংলাদেশে। সরেজমিনে তারা
দেখবেন, এখানে কী হচ্ছে, না হচ্ছে। যতটুকু সম্ভব সাহায্য-সহযোগিতা করছে বাংলাদেশকে। জাতিসংঘ মহাসচিব আসবেন, বিশ্বব্যাংক প্রেসিডেন্টও আসছেন। সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশন বসবে। জি-সেভেন, তথা জাস্টিন ট্রুডোও একটা পদক্ষেপ নিচ্ছেন। কমবেশি সবাই এগিয়ে আসছেন সংকট নিসরনে। দেখা যাক কী হয়।
Subscribe to:
Posts
(
Atom
)


















