Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
‘মোদি আমাকেই বিয়ে করেছেন’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি ব্যাচেলর। সম্প্রতি এমনই দাবি করেছিলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। বুধবার আনন্দীবেনের এই মন্তব্য খারিজ করে একটি ভিডিও প্রকাশ করেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন।
যশোদাবেনের ভাই অশোক মোদি তার মোবাইলে একটি ভিডিও রেকর্ড করেন। তাতে যশোদাবেন জানিয়েছেন, নরেন্দ্র মোদি ব্যাচেলর। আনন্দীবেনের এই দাবিতে আমি হতবাক।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় মোদি নিজেই জানিয়েছিলেন যে তিনি বিবাহিত। এবং তাতে আমার নাম উল্লেখ ছিল।
যশোদাবেন আরও জানান, ‘গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেনের কাছ থেকে এরকম মন্তব্য একদমই প্রত্যাশিত নয়। শুধু তাই নয়, আনন্দীবেনকে আক্রমণ করে তিনি বলেন-
এরকম মন্তব্যের জেরে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হতে পারে। আমি নরেন্দ্র মোদিকে শ্রদ্ধা করি। উনি আমার জন্য ভগবান রাম।’ সূত্র: নিউজ১৮
বন্ধ করুন এই মাদকবিরোধী অভিযানে বিচারবর্হিভূত হত্যা ,হাসিনাকে হুমকি দিলো জাতিসংঘ
বাংলাদেশে মাদকবিরোধী অভিযানে বিচারবর্হিভূত হত্যা অনতিবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। কমিশন হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছে।
বুধবার জেনেভা থেকে দেয়া বিবৃতিতে জাতিসংঘমানবাধিকার কমিশনার জিয়াদ রাদ আল হুসেইন এ আহ্বান জানান।
এতে বলা হয়, গত ১৫ মে থেকে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩০ জন প্রাণ হারিয়েছে। এ সময় ১৩ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।
জিয়াদ রাদ আল হুসেইন বলেন, এতো বিপুল সংখ্যক মানুষ হত্যায় আমি উদ্বিগ্ন। এ ব্যাপারে বাংলাদেশ সরকার জনগণকে আশ্বস্ত করতে চেয়েছে কোনো নিরপরাধ মানুষ অভিযানে মারা যায়নি, তবে মাদকবিরোধী অভিযানে ভুল হয়ে থাকতে পারে।
তিনি বলেন, এ ধরনের উক্তি বিপদজনক এবং তা আইনের শাসনকে সম্পূর্ণ অবজ্ঞা করার সামিল। প্রতিটি মানুষের বাঁচার অধিকার রয়েছে।
মাদকদ্রব্য বিক্রি বা সেবনের সাথে জড়িত কেউ মানবাধিকার হারাতে পারে না। যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অবশ্যই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বাংলাদেশ সরকারকে বিচারবহির্ভূত হত্যার তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনার বলেছেন, মাদক নিয়ন্ত্রণের নামে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই।
গত সপ্তাহে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আমার সাথে জেনেভায় বৈঠক করেছেন। তিনি এ সব ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে আমি উৎসাহিতবোধ করছি।
জিয়াদ রাদ আল হুসেইন বাংলাদেশ সরকারকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়ে বলেছেন, তদন্ত হতে হবে স্বাধীন, নিরপেক্ষ, স্বচ্ছ এবং কাযর্কর।
ঈদ উপলক্ষে স্বর্ণের গহনায় ৭০ শতাংশ ছাড়!
ঈদ উপলক্ষে দুবাইতে স্বর্ণের ও ডায়মন্ডের গয়নায় ২৫ শতাংশ থেকে ৭০ শতাংশ ছাড় দিয়েছে। এটি ঈদের পরেও ৭দিন বলবত থাকবে।
গলফ নিউজের খবরে বলা হয় যেসব ক্রেতা ১০ হাজার দিরহামের উপরে (বাংলাদেশি টাকায় ১ দিরহাম ২৩ টাকা) স্বর্ণের বা ডায়মন্ডের গহনা ক্রয় করবেন তাদের এই ছাড় দেয়া হবে। এর বাইরে তাদের ১৯০০ দিরহাম মূল্যের একটি কয়েন দেয়া হবে উপহার স্বরুপ।
দুবাইয়ের জহুরা জুয়েলার্স, মালাবার গোল্ড এন্ড ডায়ামন্ড, কল্যান জুয়েলার্স, স্কাই জুয়েলার্স, লা মারকুইস জুয়েলার্স, আল মেইন জুয়েলার্স ছাড়াও আরো কয়েকটি জুয়েলার্সে এ অফার রয়েছে।
উল্লেখ্য, দুবাইতে প্রতিবছর ২ দশমিক ১ বিলিয়ন ডলারের স্বর্নের গয়না বিক্রি হয়। বাংলাদেশের ব্যাগেজ রুল অনুযায়ি প্রায় ৫০০ গ্রামের স্বর্নালংকার বিনা শুল্কে যেকোন যাত্রী দেশে আনতে পারে।-আমাদের সময়
মিয়ানমারের শক্তির উৎস ইসরায়েল
চলতি সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েলের হাইকোর্টে মিয়ানমারের কাছে অব্যাহত অস্ত্র বিক্রির বিরোধিতা করে মানবাধিকারকর্মীদের এক আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
মার্চ মাসে প্রাথমিক শুনানিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণলায় যুক্তি তুলে ধরে জানায়, এই বিষয়ে আদালতের কিছু করার নাই, বিষয়টি পুরোপুরি কূটনৈতিক।
৫ জুন ইসরায়েলের সংসদে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বিষয়ে নিসেট সদস্য তামার জ্যান্ডবার্গের এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী আবিগডর লিয়েবারম্যান জানান, ইসরায়েল আলোকিত বিশ্বকে (পশ্চিমা দেশ) অনুসরণ করে।
প্রথমত বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রফতানিকারক দেশ যুক্তরাষ্ট্রকে। ইসরায়েল নিজেদের যুক্তরাষ্ট্রের অনুগামী এবং একই নীতি অনুসরণ করে।
প্রতিরক্ষামন্ত্রী জানান, নিসেট প্লেনাম এই ধরনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার ক্ষেত্র নয় এবং ইসরায়েল আলোকিত বিশ্বের জারি করা সব নির্দেশনা অনুসরণ করে।
হারেৎজ লিখেছে, প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য সঠিক নয়। মিয়ানমারের কাছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে।
ফলে লিয়েবারম্যানের বক্তব্য অজ্ঞতা না কি ইসরায়েলের অস্ত্র রফতানির বিষয়ে পুরোপুরি অবগত নন (যদিও তিনিই অস্ত্র বিক্রি অনুমোদন করেন) কিংবা চোখে ধূলো দেওয়ার কোনও চেষ্টা, তা স্পষ্ট নয়।
ইতিহাস অনুসারেও লিয়েবারম্যানের দাবি সঠিক নয়। আর্জেন্টিনায় যুদ্ধাপরাধে সমর্থন ও সহযোগিতা দিয়েছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে থাকার সময় ইসরায়েল আর্জেন্টিনাকে অস্ত্র দিয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকার পরও ইসরায়েল সার্বিয়ার সেনাদের অস্ত্র দিয়েছে। যেসব অস্ত্র দিয়ে বসনিয়ায় হত্যাযজ্ঞ চালানো হয়েছে।
সূত্র: হারেৎজ
Subscribe to:
Posts
(
Atom
)


