Showing posts with label বিনোদন. Show all posts

অবশেষে মুখ খুললেন আসিফ আকবর

No comments

নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে মুখ খুলেছেন শিল্পী আসিফ আকবর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক শো অনুষ্ঠানে এসে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

তিনি বলেন, ‘যে ৬১৭ টি গানের কথা বলা হচ্ছে, সেই ৬১৭ টি গানের সত্ত্বাধিকারী কিন্তু আমি না। এই গানগুলোর সত্ত্বাধিকারী হচ্ছে সাউন্ডটেক কর্তৃপক্ষ।

আমি যখন সাউন্ডটেক ছেড়ে দিয়ে অবকাশে যাই, তখন সবাই আমাকে একটা মৌখিক অনুমতি দিল, তুমি আসিফ আমাদের পক্ষে সাইন কর। ওখানে স্পষ্ট লেখাও ছিল, অন বিহ্যাব মানে কারো পক্ষে।’

‘কারো পক্ষে মানে কি সাক্ষর জালিয়াতি হয়? তাহলে তো মামলা করার ক্ষমতা আমার। আমি যেহেতু কোর্ট চিনে গেছি, কোর্টেই যাবো, বলেন তিনি।

আসিফ বলেন, ‘যেহেতু তারা অভিযোগ করেছে, এই ৬১৭ টা গানে আমি কত কোটি টাকা খেয়েছি, এটা তাদের কোর্টে প্রমাণ করতে হবে। বিষয়টি এখন আইনগতভাবে সমাধান হবে। এখন সিনিয়র দিয়ে মিমাংসা হবে না। সিনিয়ররা করলে আগে করতে পারতো। এখন হবে না।’

তিনি বলেন, ‘এখানে প্রীতমের গান আছে ৮ থেকে ১০ টা। আর শফিক তুহিনের গান থাকতে পারে ৮০ থেকে ৯০ টা। শফিক তুহিন এটি ফেসবুকে দিয়ে দিল।

তারা দুই বছর ধরে ফেসবুকে আমাকে বিরক্ত করছে। ৫৭ ধারায় মামলা করার কথা আমার। কারণ, তারা সবসময় উস্কানিমূলক কাজ করে আসছে।’

তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে, একটা সমস্যার শুরু হল, এটার সমাধান প্রয়োজন। যেহেতু এখন খেলাটা কোর্টে শুরু হয়েছে এটা কোর্টেই শেষ হবে।’

‘যেহেতু এখানে আইন ঢুকে গেছে, আইনের মাধ্যমেই সমাধান হবে। আমার কাছে অফার এসেছিল, আমি বলেছি, নো। কারণ, জেল খাটলাম আমি, অপরাধ করলাম না আমি, সবকিছুই আমি’, বলেন তিনি।

পরিচালকদের বিয়ে করেছেন বলিউডের যে নায়িকারা

No comments

সিনেমার শুটিং সেটে দেখেই লভ অ্যাট ফার্স্ট সাইট। তারপর চুটিয়ে প্রেম। তো কেউ চুপিসাড়ে বিয়েটা সেরে ফেলে সবাইকে চমকে দিয়েছেন। শুধু অভিনয় করে নয়, ব্যক্তিত্ব দিয়েও এই বলিউড অভিনেত্রীরা পরিচালকের মন জয় করে নিয়েছেন।



আদিত্য চোপড়া এবং রানি মুখোপাধ্যায়

তাদের সম্পর্ক চিরকালই ওপেন সিক্রেট। যদিও তারা কখনও তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। তবে ২০১৪ সালে ২১ এপ্রিল তারা সবাইকে চমকে দেন। ইতালিতে বিয়ে করেন তারা।



অনুরাগ কশ্যপ এবং কাল্কি কোয়েচলিন

২০০৮ সাল। দেব ডি-র শুটিং করছেন কল্কি আর তার পরিচালক অনুরাগ। দেব ডি-র সেট থেকেই কল্কির প্রেমে পড়েছিলেন অনুরাগ। যদিও তখন তার স্ত্রী আরতির সঙ্গে বিচ্ছেদ হয়নি। এর এক বছরের মাথায় আরতির সঙ্গে বিচ্ছেদ হয় তার। আর কল্কির সঙ্গে বিয়ে হয় ২০১১ সালের ৩০ এপ্রিল।



গোল্ডি বহেল এবং সোনালী বেন্দ্রে

১৯৯৪ সালে নারাজ ছবির শুটিং সেটে সোনালীকে দেখেই প্রেমে পড়েন পরিচালক গোল্ডি। তার বোন সোনালীর বন্ধু ছিলেন। বোনই সোনালীর সঙ্গে পরিচয় করে দেন। পাঁচ বছরের প্রেমপর্বের পর ১২ নভেম্বর, ২০০২ সালে তারা বিয়ে করেন।



গুলজার এবং রাখি

কবিতা আর সুর দিয়ে যখন লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন গুলজার, রাখি তখন সিলভার স্ক্রিন মাতাচ্ছেন। ১৫ মে, ১৯৭৩ তারা বিয়ে করেন।



জে পি দত্ত এবং বিন্দিয়া গোস্বামী

বিন্দিয়া প্রথমে বিয়ে করেন অভিনেতা বিনোদ মেহরাকে। কিন্তু বিয়ের চার বছর পর তাদের বিচ্ছেদ হয়। পরে ১৯৮৫ সালে পরিচালক জে পি দত্তকে বিয়ে করেন। এর পর অভিনয় থেকেও অবসর নেন।



মহেশ ভট্ট এবং সোনি রাজদান

সুপারস্টার আলিয়া ভট্টের বাবা মহেশ। খুবই গোপনীয়তার সঙ্গে তাদের বিয়েটা হয়েছিল ১৯৮৬ সালের এপ্রিলে।



মোহিত সুরি এবং উদিতা গোস্বামী

জেহর ফিল্মের পরিচালক ছিলেন মোহিত আর এই ফিল্মে মুখ্য ভূমিকা অভিনয় করে উদিতা। তখন থেকেই তাদের সম্পর্ক। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। ২৯ জানুয়ারি, ২০১৩ সালে তারা বিয়ে করেন।



সিদ্ধার্থ রায় কপূর এবং বিদ্যা বালন

১৪ ডিসেম্বর ২০১২ সালে তারা বিয়ে করেন। শোনা যায়, তাদের দু’জনের পরিচয় করিয়ে দিয়েছিলেন কর্ণ জোহর।

গোপনে কাকে বিয়ে করলেন ডিপজলকন্যা অলিজা

No comments


বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একমাত্র মেয়ে অলিজা মনোয়ার বিয়ে করেছেন। ঢাকার ব্যবসায়ী অর্পনের সঙ্গে গতকাল মঙ্গলবার এক অনাড়ম্বর পরিবেশে বিয়ে সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল। তিনি আরো জানান, আগামী ২৪ জুন গায়ে হলুদের অনুষ্ঠান হবে, আর ২৯ জুন হবে বিয়ের অনুষ্ঠান।

মনোয়ার হোসন ডিপজল এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল ঢাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের কাজ সম্পন্ন করেছি। ছেলের নাম অর্পন, সে ঢাকায় ব্যবসা করে। পারিবারিক ভাবেই আমরা বিয়ের কাজটি শেষ করেছি। বিয়ের সময় আমাদের দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।’

গোপনে বিয়ে হওয়া প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমরা চেয়েছিলাম পুরো বিষয়টি সুন্দর একটি অনুষ্ঠান করে সবাইকে নিয়ে করার জন্য। কিন্তু ছেলের পরিবারের প্রায় সবাই দেশের বাইরে থাকে।

সেখান থেকে কিছু আত্মীয় দেশের বাইরে চলে যাবে, যে কারণে আমরা বিয়ের কাজটি সম্পন্ন করেছি। তবে সবাইকে নিয়ে সুন্দর অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করব। সবাই এসে আমার মেয়ে ও মেয়ের জামাইকে দোয়া করবেন। আর দেশবাসীর কাছে আমি আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

গত ২০১৭ সালে বছরের প্রথম দিন মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে একটি হরর ছবি শুরু করেন অলিজা মনোয়ার। কিছুদিন শুটিং করার পর ছবির কাজ আর শেষ হয়নি।

ব্যস্ততার কারণে ছবিতে সময় দিতে পারেননি তিনি। লন্ডনের রেড ব্রিজ নামের একটি সরকারি কলেজে এশিয়ান ব্রাইডাল মেকআপ বিষয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন অলিজা মনোয়ার।

মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে, জানেন?

No comments
মিমির জীবনের- টালিউডের সারা জাগানো সুন্দরী নায়িকা মিমি চক্রবর্তী। তার অভিনয় দেখে তাকে হৃদয় দিয়েছেন কত অনুরাগী। তার অভিনয়ে মুগ্ধ হয়ে মন দিয়েছেন কত ভক্ত।

কিন্তু সেই অভিনেত্রীর জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে, তা জানেন কী তার ভক্ত-অনুরাগীরা?এবার যদি এই নায়িকার জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষটির কথা জানা যায়, তাহলে কেমন হয়?

এবার যদি এই নায়িকার জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষটির কথা জানা যায়, তাহলে কেমন হয়?

আজ রোববার নিজের জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষের ছবি শেয়ার করেছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর মনের কথা।

তবে এর মধ্যে কোনও গসিপ খুঁজবেন না। কারণ মিমি তাঁর বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। আজ বাবা দিবস। একটি বিশেষ দিন। সেই উপলক্ষেই এই ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, ‘আমার সাপোর্ট পিলার। আমার শক্তি। আমার জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ। হ্যাপি ফাদার্স ডে পাপা…।’

এবার বুঝতেই পারছেন মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে?

জলপাইগুড়ি থেকে কলকাতায় এসে টালিগঞ্জে নিজের পায়েরতলার মাটি খুঁজে পেয়েছেন মিমি। নিজের চেষ্টায় জিতে নিয়েছেন দর্শক হৃদয়।

আর এই কাজে তিনি সব সময় পাশে পেয়েছেন বাবা-মাকে। বাবা দিবসে সেই খুশির মুহূর্তই শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

জানিয়েছেন তার জন্মদাতা বাবার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধার কথা।

ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের ঈদ শুভেচ্ছা

No comments
এবারের ঈদুল ফিতর একটু ভিন্নরকম আবহ বয়ে এনেছে বাংলা সিনেমার মহাতারকা অপু বিশ্বাসের জন্য। সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে গত বছর।

এবার ঈদ তাই ছেলে আব্রামকে নিয়েই কাটাচ্ছেন অপু। সোশ্যাল সাইট ফেসবুকে ছেলের দুটি ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যক্তিগত জীবনের সমস্যা কাটিয়ে আবারও সিনেমায় ফেরা এই অভিনেত্রী।

ছবিতে ছোট্ট আব্রামকে ঈদের পাঞ্জাবী আর মাথায় টুপি পরা অবস্থায় দেখা যায়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা অপু এবং তার সন্তানকে শুভকামনা জানাতে থাকেন। নুসরাত আকতার নামে একজন ভক্ত লিখেন, 'বেঁচে থাকো আপু। তোমার ছেলের জন্য দোয়া করি।'

উল্লেখ্য, ২০০৮ সালে বাংলা সিনেমা দাপিয়ে বেড়ানো দুই অভিনয়শিল্পী শাকিব খান এবং অপু বিশ্বাস বিয়ে করেন। এরপর ৯ বছর তারা বিষয়টি গোপন রাখেন 'ক্যারিয়ারের স্বার্থে'।

এক পর্যায়ে শাকিব খান নবাগত নায়িকা বুবলির সঙ্গে বেশ কিছু সিনেমায় সাক্ষর করলে অপু নিজেকে বঞ্চিত মনে করেন। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে একটি বেসরকারি টিভিতে সন্তানসহ উপস্থিত হন অপু। এরপর অনেক নাটকীয়তা শেষে অপুকে ডিভোর্স দেন শাকিব।

চিত্রনায়িকা সাদিয়া রিমান্ডে! কিন্তু কেন জানেন?

No comments
সিনেমা বানানোর কথা বলে আড়াই কোটি টাকা আত্মসাৎকারী চিত্রনায়িকা সাদিয়া আফরিনকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

শুক্রবার ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন। আনিসুর রহমান জানান, গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে চিত্রনায়িকা সাদিয়া আফরিনকে ও তার স্বামী বিদ্যুৎ কুমার ওরফে সৌরভকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে সিআইডি।

অপরদিকে তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক চিত্রনায়িকা সাদিয়াকে একদিনের রিমান্ড ও স্বামীকে রিমান্ডের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 গত মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা থেকে সাদিয়া ও তার স্বামীকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার শারমিন জাহান বলেন, মিজানুর রহমান খাঁন নামে এক ব্যক্তির সঙ্গে সাদিয়ার পরিচয় হয় ২০১৩ সালে। 

পরিচয়ের সূত্রে সাদিয়া বলে যে, আমার স্বামী বিদ্যুৎকুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন এবং মিজানুর রহমানকে বলে যে আমাদের নির্মিত ছবিতে বিনিয়োগ করলে ব্যাপক লাভবান হবেন।

শারমিন জাহান বলেন, বিশ্বস্ততা ও সিনেমার নানান লাভের দিক দেখিয়ে সাদিয়া আফরিন ও তার স্বামী তাদের কাছে মিজানুর রহমানকে তিন কোটি টাকা সিনেমায় বিনিয়োগ করতে প্রলুব্ধ করে। 

যার প্রেক্ষিতে মিজানুর রহমান পর্যায়ক্রমে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট দুই কোটি ৫০ লাখ টাকা তাদের প্রদান করে।

তিনি বলেন, বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর তাদের বারবার তাগাদা দিলেও তারা সিনেমা না বানিয়ে টালবাহানা শুরু করে।

 এরপর টাকা ফেরত চাইলে চিত্রনায়িকা সাদিয়া আফরিন সাফ জানিয়ে দেয় সে টাকা দিতে পারবে না আপনি যা পারেন করেন।

উপায়ান্তর না দেখে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে। তিনি আরও বলেন, মামলাটি সিআইডি অধিগ্রহণ করার পর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর তত্ত্বাবধানে সিআইডি অর্গানাইজড ক্রাইমের (সিরিয়াস ক্রাইম স্কোয়াড) একটি বিশেষ দল চিত্রনায়িকা সাদিয়া ও স্বামীকে গ্রেফতার করে।

এ ঘটনায় গত ২১ মে রাজধানীর মিরপুর থানায় মিজানুর রহমান বাদী হয়ে ৪২০ ও ৪০৬ ধারায় মামালা দায়ের করেন। 

মামলাটি সিআইডিতে হস্তান্তরের পর গত ১২ জুন কথিত নায়িকা সাদিয়া আফরিন ও তার স্বামী সৌরভকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সাদিয়া আফরিনের কোনও সিনেমা মুক্তি পেয়েছে বলে জানা যায়নি। তবে ‘ক্রাইম রোড’ ও ‘শোধ-প্রতিশোধ’ নামে দুটি সিনেমার কাজ করছেন বলে জানা গেছে।

বুবলীর প্রেগনেন্সি নিয়ে গুঞ্জন, যা বললেন অপু

No comments

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিনের বিরতির পর অবশেষে শুটিংয়ে ফিরেছেন। গত মে মাস থেকে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান অপু।

এদিকে, অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে নিয়ে প্রায় কোনো না কোনো কন্ট্রোভার্সি মাথাচারা দিয়ে ওঠে। এই দুই নায়িকার সম্পর্ক যে ভালো নয়,

 তা আর বলতে বাকি নেই। তাদের বাগবিতন্ডার কারণ আর কেউ নন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিবকে নিয়ে যত সমস্যা এই দুই অভিনেত্রীর মধ্যে।

শাকিব-অপুর বিয়ে, বিচ্ছেদ থেকে শুরু করে বুবলী-শাকিবের প্রেমের গুঞ্জন। কোনো বিষয়ই বাদ পড়ে না তাদের ঝামেলার মধ্যে। কখনো অপু, বুবলীর সম্বন্ধে খারাপ মন্তব্য করেন,

 তো কখনো বুবলী, অপুকে নিয়ে খারাপ মন্তব্য করেন। এছাড়া শাকিবকে নিয়েও বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য করেছেন অপু।

ফের তাদের নতুন ঝগড়া গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। বিভিন্ন সময় বুবলীর ব্যাপারে মন্তব্য করলেনই সঙ্গে নিজের সম্বন্ধেও বিস্ফোরক কমেন্ট করেন

। কিন্তু এবার রীতিমতো বিস্ফোরক কমেন্ট করে বসলেন অপু বিশ্বাস। তিনি নাকি বহুবার অবর্শন করিয়েছেন।

শাকিব খানের ছবি ‘সুপারহিরো’ তে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনব বুবলী। রোম্যান্স-অ্যাকশন-ড্রামা নিয়েই তৈরি ছবির চিত্রনাট্য।

গত মঙ্গলবার ছবিটির ‘তোমাকে আপন করে পাবো’ শিরোনামের একটি গান ইউটিউবে মুক্তি পায়। মুক্তির পর থেকে এ পর্যন্ত প্রায় ৭ লাখেরও বেশি দর্শক গানটি দেখেছেন।

রোমান্টিক ঘরানার এ গানটি দেখে দুই তারকার ভক্তরাও খুশি, কিন্তু গানের একটি দৃশ্যের জন্য অনেকে বুবলীর সমালোচনাও করেছেন।

তাদের ভাষ্য, গানের দৃশ্যটিতে বুবলীকে ‘বেমানান’ লেগেছে। অনেকেই বলছেন, ‘মুটিয়ে গেছেন বুবলী’! কেউ কেউ তো এটাও বলছেন বুবলী নাকি মা হতে যাচ্ছেন! তারপরই শুরু হয় জল্পনা।

যে গান নিয়ে এত বিতর্ক সেই গান প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে অভিনেত্রী অনেকটা ক্ষোভের সুরেই বলেন, ‘শুটিংয়ের সময় যারা ছিলেন তাদের কারণে এখন অনেকেই এ বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন। এখানে মূল সমস্যা ছিল ক্যামেরা নিয়ন্ত্রণ।

 ক্যামেরার অ্যাঙ্গেলটা এমন ছিল তারা বুঝে উঠতে পারেন নাই? অথচ সামনাসামনি পোশাকে আমাকে এমন বুঝা যায়নি। ক্যামেরাতে আমাকে কেমন লাগবে এটা তো তারা বুঝবে। পরে এডিট করা যেত।’

নানা কারণে বুবলীর সঙ্গে সম্পর্ক ভালো নয় অপু বিশ্বাসের। এখন অপু কলকাতায় শুটিং করেছেন। ছবির নাম ‘শর্টকাট’। পরিচালক সুবীর মণ্ডল।

নচিকেতার লেখা একটি গল্পকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এই চলচ্চিত্রে অপু অভিনয় করছেন নূরজাহান চরিত্রে।

ভারতীয় একটি গণমাধ্যমের এর পক্ষথেকে বুবলীর প্রেগনেন্সি প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বলেন, ‘কে প্রেগনেন্ট হলো তার খবর আমি কিভাবে বলব।

যার ইচ্ছে সে প্রেগনেন্ট হয়েছে। প্রেগনেন্ট হতেই পারে। আমিও প্রেগনেন্ট হয়েছিলাম। অনেকবার অ্যাবরশনও করিয়েছি। এ নিয়ে আসলে আমার কিছু বলার নেই’।

প্রসঙ্গত ‘শর্টকাট’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসুর পাশাপাশি অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ছবিটি সঙ্গীত পরিচালনা করবেন নচিকেতা।

প্রভা তৃতীয় বিয়ে করছেন ?

No comments

পরপর দুইটি সংসার ভেঙেছে ছোটপর্দার অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভার। রাজিবের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও  প্রকাশের পর বিচ্ছেদ হয়ে যায় অপূর্বর সঙ্গে। সেই বিচ্ছেদের দীর্ঘদিন পর প্রভা বিয়ে করেন মাহমুদ শান্ত নামে এক বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীকে।

 কিন্তু সেই বিয়েও ভেঙ্গে গিয়েছে বলে জানা যায়। এবার আরেক অভিনেতা শ্যামল মওলার সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন যদিও তারা প্রকাশ্যে তাদের সম্পর্কের ব্যাপারে কোন কথা বলেননি। 

তারপরেও দুজনের চলাফেরার ধরণ ও তাদের সম্পর্কে ঘনিষ্ঠজনদের বক্তব্য অনুসারে জানা গেছে, তাদের মধ্যকার রোমান্স বেশ গভীরেই অবস্থান করছে। মিডিয়ায় খবর চাউর হয়েছে তাঁরা বিয়েও করেছেন।  

নাটকে একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে ভালোলাগার সৃষ্টি হয়। ভালোলাগা থেকে তৈরী হয় প্রেম। এরপর পরিচালক ও প্রযোজককে অনুরোধ করে নাটকে দুজনকেই কাস্টিং করার জন্য যাতে অনেকটা সময়টা একসঙ্গে কাটানো যায়

। শুটিংয়ের বাইরে রেস্টুরেন্টে নিয়মিত লাঞ্চ ও ডিনার পর্বও চলছিল বেশ কিছুদিন। তাদের প্রেমের জের ধরেই শ্যামলের স্ত্রী নন্দিনী তাকে তালাক দিয়েছে।

‘পাগলা হাওয়া’ দীর্ঘ ধারাবাহিক নাটকটির মাধ্যমে তাদের সম্পর্কের দীর্ঘতা বাড়ে। কিন্তু মাস তিনেক পরেই মিডিয়ায় গুঞ্জন উঠে তাদের প্রেমের।

 প্রেমের পর তাদের একসঙ্গে অভিনয় করা নাটকের সংখ্যা প্রায় ৫০টিরও উপরে। এর মধ্যে বেশ কটি দীর্ঘ ধারাবাহিক নাটকও রয়েছে।