Showing posts with label সারাদেশ. Show all posts
একদিনেই সড়কে ঝরল ৩৬ প্রাণ, ভরসা রাখুন দখলবাজ আওয়ামী নৌকায়!
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের সাতটি জেলায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে গাইবান্ধায় ১৬ জন, রংপুরে ৬ জন, চট্টগ্রামে ৩ জন, সিরাজগঞ্জ, নাটোর, গোপালগঞ্জ, ফরিদপুর ও লক্ষ্মীপুরে ২ জন করে এবং ঢাকার অদূরে সাভারে একজন নিহত হয়েছেন।
প্রতিনিধিদের পাঠানো তথ্যে সড়ক দুর্ঘটনাগুলো নিচে দেয়া হলো—
গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে পাশে উল্টে ১৬ জন নিহত ও অন্তত ৪৩ জন আহত হয়েছেন।
শনিবার ভোর সোয়া চারটার দিকে উপজেলার ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ি থানার ওসি মাহমুদুল আলম জানান, গাইবান্ধা থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি উক্তস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এরপর সেটি উল্টে গেলে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করেন। আর আহত ৪০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়।
আহত বাস যাত্রীরা জানান, চালক গাড়ি চালানোর সময় ঘুমাচ্ছিলেন। আগেও বেশ কয়েকবার এমন পরিস্থিতি তৈরি হলে তাকে সাবধান করেন যাত্রীরা। কিন্তু, শেষ পর্যন্ত মর্মান্তিক এ ঘটনা ঘটল।
বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ দুর্ঘটনায় চালক ও তার সহকারী মারা গেছেন কিনা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
রংপুর
রংপুরের তারাগঞ্জের সলেয়াশা এলাকায় থেমে থাকা যাত্রীবাহী বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে ৬ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দু’জনের নাম পাওয়া গেছে। তারা হলেন নিশাত (১৯) ও সাজ্জাত (২০)।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহেল বাকী জানান, দিনাজপুর থেকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাবার সময় তারাগঞ্জ সলেয়াশা এলাকায় চাকা পাংচার হয়।
এ সময় গাড়িটি থামিয়ে চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন থেকে একটি বালুবোঝাই ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ৬ যাত্রী মারা যান।
এ সময় অনেক যাত্রী রাস্তায় দাঁড়িয়ে চাকা পরিবর্তনের কাজ দেখছিলেন বলেও জানান ওসি।
তিনি আরও জানান, আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটিতে করে রাজধানীর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঈদের ছুটি শেষে ফিরছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজানে শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
রাউজান থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজ শুরু করে। পরে রাউজান ও রাঙ্গুনিয়া থানা এবং হাইওয়ে পুলিশ উদ্ধার কাজে যোগ দেয়।
তিনি জানান, স্থানীয় বাসটি রাউজান থেকে যাত্রী নিয়ে রাণীরহাটের দিকে যাচ্ছিল। পথে উত্তর রাউজান গহিরার পর পিঙ্ক সিটি নামক স্থানে একটি পুকুরে পড়ে যায়। তবে বাসে মোট কতজন যাত্রী ছিলেন তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জের ভুইঢাগাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ভুইয়াগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর কাদির জিলানী জানান, বগুড়া থেকে ঢাকাগামী আরকে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভুইয়াগাঁতী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
আহত ২০ যাত্রীকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেছে।
গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হানিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই এনজিও কর্মি নিহত হয়েছেন। এ সময় পথচারী ও বাসের যাত্রীসহ আরো ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বেসরকারী উন্নয়ন সংস্থা (রিক) এর গোপালগঞ্জ অফিসের মাঠ কর্মি পিরোজপুর জেলার পুলক ব্যাপারী (২৮) ও ইমরান হোসেন (৩০)। সকালে তারা মোটরসাইকেলে করে কর্মস্থল গোপালগঞ্জ শহরের বেদগ্রাম যাচ্ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সাজিদ পরিবহনের একটি লোকাল বাস ঘোনাপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাস, একটি রিকশা-ভ্যান, একটি থ্রি-হুইলারকে ধাক্কা দিয়ে ট্রাফিক আইল্যান্ডে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এনজিওর দুই কর্মি নিহত হয়েছে। এ ঘটনায় পথচারীসহ অন্তত ২০ জন আহত হন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন বলেও জানান তিনি।
নাটোর
নাটোর শহরের আলাইপুরে ট্রাকের চাপায় এক নারীসহ অটোরিকশার দুই যাত্রী নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
শনিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোরের নলডাডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের কার্ত্তিক সরকারের ছেলে কানাই সরকার (২৬) ও একই এলাকার মঙ্গল দেবনাথের স্ত্রী সুলতা রানী দেবনাথ (৪২)।
আহতরা হলেন মঙ্গল দেবনাথ (৫৫) ও তার নবম শ্রেণি পড়ুয়া মেয়ে মিষ্টি দেবনাথ আখি (১৫) এবং অটোরিকশা চালক আবুল কালাম (৪৫)। তাদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক রুবেল আহমেদ, ফায়ার ব্রিগেড স্টেশন অফিসার মুহিউদ্দীন ও স্থানীয়রা জানান, শনিবার সকালে নাটোরের নলডাঙ্গা থেকে অটোরিকশা রিজার্ভ নিয়ে মঙ্গল দেবনাথ স্ত্রী ও মেয়েকে নিয়ে নাটোরের বড় হরিশপুর মিশন হাসপাতালে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি শহরের আলাইপুর এলাকায় পৌঁছলে নাটোর থেকে রাজশাগামী বালুবোঝাই ট্রাকটি তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সুলতা রানী দেবনাথ ও কানাই সরকার মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আহত মঙ্গল দেবনাথ ও আখি দেবনাথের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা
রাজধানীর উপকণ্ঠ সাভারে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামাল হোসেন জানান, রংপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি নৈশকোচ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় পৌঁছলে মহাসড়কে ইউটার্ন নেয়া একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হয় অন্তত আরও ১০ জন।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলেও জানান তিনি।
ফরিদপুর
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজলার পূর্ব সদরদী নামক বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দু’জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বাসটির চালক (৪৫) ও তার সহকারী (৪০)। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে থানার ওসি মাহাফুজার রহমান জানান, বরিশাল থেকে রাজশাহীগামী তুহিন পরিবহনের (ঢাকা মেট্টো ব-১১-০০৯৯) বাসটি উক্ত স্থানে পৌঁছলে চাকা পাংচার হয়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বেশ কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পরও খাদে পড়ে যায়।
এত বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে। বাসের চালক ও হেলপার মারা যান।
আহত ১৫ জনকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন নুরুল আমিন (৫৫), রফিকুল ইসলাম (৩৫), সাহান শরীফ (৪৫), ছাটন সর্দার (২০), ইভা কীর্তনীয়া (২৩), মালা কীর্তনীয়া (২৫), বীথী রানী (৪০), জহিরুল ইসলাম (৫০), মনির ব্যাপারী (৩০), রজক হাসান (৪০), তনু শরীফ (৫০), বনানী সরকার (৩৫)।
হতাহতদের অধিকাংশের বাড়ি রাজশাহী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও পটুয়াখালীতে বলে জানা গেছে।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দু’জন নিহত হয়েছেন।
শনিবার সকালে রামগতি উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিলন উদ্দিন (৫৫) ও শাকেরা বেগম (৭০)।
রামগতি থানার ওসি আনিসুল হক জানান, সকালে রামগতি উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের উক্তস্থানে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।
লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচন
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি।ভোটারদের পক্ষে টানার জন্য প্রধান দলগুলোর মধ্যে চলছে নানা ধরণের কৌশল ও হিসাব নিকাশ।
গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় ১২ লক্ষ, এর মধ্যে সাত লক্ষ ভোটারই তৈরি পোশাক শিল্পে কাজ করেন।
আর বাংলাদেশে সাড়ে ৪ হাজার পোশাক কারখানার মধ্যে কেবল গাজীপুরেই রয়েছে দেড় হাজারের মত পোশাক কারখানা। ফলে নির্বাচনে পোশাক শ্রমিকদের একটি বড় ভূমিকা রয়েছে বলে বলা হচ্ছে।
শনিবার থেকে চালু হচ্ছে পোশাক কারখানাগুলো। ফলে কাল থেকে হয়তো প্রচারণাও আরেকটু জোরেশোরে চলবে।
কিন্তু গাজীপুরে শুক্রবার গিয়ে বোঝা গেছে, স্থানীয় নির্বাচন হলেও জাতীয় রাজনীতির আঁচ সেখানে স্পষ্ট।
ইতিমধ্যে বিএনপি’র মেয়র প্রার্থী অভিযোগ করেছেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের দলীয় কর্মীদের ধর-পাকড় এবং হুমকি দেয়া হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী বলছেন, অভিযোগ সত্যি নয়।
বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার অভিযোগ করেছেন, নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। তার কথা, স্থানীয় প্রশাসনও বৈরি আচরণ করছে তার দলের কর্মীদের প্রতি।
“আমাদের কর্মীদের ধর-পাকড় করছে, হুমকি দিচ্ছে। আমাদের ‘অ্যাসিউর’ করেছে হয়রানি হবেনা, কিন্তু তারপরও এটা থামে নাই। আমরা পারছিনা, একদিক সামলালে, আরেক দিক থেকে ধরে। তবে এর মধ্যেই আমরা চেষ্টা করছি। গণ জোয়ার আছে, এর সামনে হয়ত তারা হেরে যেতে পারে।”
জলাবদ্ধতা গাজীপুরের বড় সমস্যা
মিঃ সরকার বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ধর-পাকড়ে ভীত হয়ে কর্মীদের অনেকে আত্মগোপনে বাধ্য হয়েছে, যার প্রভাব পড়েছে নির্বাচনী প্রচারণায়।
সেই সঙ্গে ক্ষমতাসীন দল নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করতে পারে বলেও আশংকা আছে তার।
বিএনপি বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে।
যদিও, এসব অভিযোগ খারিজ করে দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।
পয়:নিষ্কাশন ব্যবস্থা একেবারেই অকার্যকর
তিনি দাবী করেছেন, গাজীপুরে নির্বাচনী প্রচারণায় কোন ধরণের পক্ষপাত হচ্ছেনা।
“লেভেল প্লেয়িং ফিল্ড মানে কি অপরাধীদের ছাড় দেয়া? সেটা হবে না। গাজীপুরের মানুষ উন্নয়নের জন্য এক হয়েছে, তাদের ওপর আস্থা রাখতে হবে।
আমি অনুরোধ করব বিএনপির কেন্দ্রীয় এজেন্ডা এনে এখানে যেন প্রেসক্রিপশন না দেয়া হয়।”
এদিকে, ঈদের ছুটির পর এখনো তৈরি পোশাক কারখানাগুলোতে কাজ শুরু হয়নি, সেই সঙ্গে ছুটির দিনের সকাল। কিন্তু গাজীপুরের বড়বাড়ি এলাকায় পৌঁছে মনে হল রীতিমত ব্যস্ত সরগরম এলাকা।
রাস্তাঘাটের বেহাল দশা নিয়েও রয়েছে অনেক অভিযোগ
রিক্সায় মাইক লাগিয়ে কোন প্রার্থীর পক্ষে ভোট চাওয়া যেমন হচ্ছে, আর মোড়ের চায়ের দোকানেও চলছে জমজমাট আলোচনা।ইস্যু, অবশ্যই সিটি কর্পোরেশন নির্বাচন।
স্থানীয় একজন সংগঠক বলছিলেন, এ নির্বাচনে জাতীয় রাজনীতির কথাই বেশি হচ্ছে।
“প্রথমে ভাবছিলাম এইটা স্থানীয় নির্বাচন হবে। কিন্তু সরকার দলীয় লোকেরা চেষ্টা করতেছে, নির্বাচন নিজেদের পক্ষে নিয়া জাতীয় নির্বাচনে তার প্রভাব রাখতে।
কালকে দেখলাম, প্রচারণায় খুলনার মেয়রকে নিয়া আসছে আওয়ামী লীগ। বিএনপির কেন্দ্রীয় নেতারাও আসতেছে। আবার ছোট দল যারা, যেমন কম্যুনিস্ট পার্টি তাদের বড় নেতারাও আসে, কিন্তু তারা যদিও প্রভাব রাখার মত না।”
এদিকে, নির্বাচনের আগে শেষ শুক্রবার বলে প্রধান প্রার্থীদের সবাই জনসংযোগে ব্যস্ত। কেউ প্রার্থীদের পরিচয় সম্বলিত গান রেকর্ড করে স্থানীয় প্রতিটি বাজার এবং জনসমাগম হয় এমন সব জায়গায় যাচ্ছেন।
কেউ মোটর সাইকেল করে শোভাযাত্রার মত করছেন। সবার লক্ষ্য প্রায় বারো লক্ষ ভোটারের সবার কাছে অন্তত একবার করে হলেও যেন পৌঁছানো যায়।
উত্তর শালনায় কয়েকজন ভোটার বলছিলেন, তাদের কাছে জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল দশা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণের মত স্থানীয় ইস্যুগুলোই গুরুত্বপূর্ণ।
সূত্র: বিবিসি বাংলা
বিএনপির ২ নেতাকে তুলে নেয়ার অভিযোগ
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও নগর শাখার সভাপতি মারুফুল ইসলামকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি। তবে এই দুই নেতাকে আটক করা হয়নি বলে জানায় পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ সাংবাদিকদের বলেন, ঈদ উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য বৃহস্পতিবার বিকেলে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে জিলা স্কুলের সামনে যান বিএনপির এই দুই নেতা।
সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেখানে সাদা পোশাকে একদল লোক একটি কার ও ৪-৫টি মোটরসাইকেলে চেপে হাজির হয়। তারা সাবু ও মারুফুলকে কারটিতে উঠিয়ে নিয়ে চলে যায়।
এছাড়া বিএনপির আরও এক নেতা জানান, সাবেরুল হক ও মারুফুল ইসলাম সব রাজনৈতিক মামলায় জামিনে রয়েছেন। তবে আমরা জানতে পেরেছি, গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের তুলে নিয়ে গেছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার বলেন, ওই দুই নেতাকে আটকের বিষয়টি আমার জানা নেই।
হিন্দুদের মূর্তি-বাড়িঘর আসলে হিন্দুরাই ভাঙ্গে……..
ছবিতে যে খবরগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আকাশ ফুরে বের হয় নাই। আমরা প্রতিদিন যে সংবাদমাধ্যম পাঠ করি সেখানেই এ খরবগুলো নিয়মিত আসে। খবরগুলো বেশ পুরানোও নয়, গত ৬ মাসের মধ্যে দেশে ঘটে যাওয়া খরব। খবরগুলোতে কি আছে আসুন দেখি-
১) যশোরের মনিরামপুরে বাওড়ের ইজারা নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে হিন্দুরা নিজেরাই মূর্তি ভাংচুর করে প্রতিপক্ষকে ফাঁসাতে চাইছে। (http://bit.ly/2B29Hph)
২) রাজশাহীর তানোরে জমির বিরোধের জের ধরে নিজেরাই নিজেদের মূর্তি ভেঙ্গে প্রতিপক্ষকে দোষ দিচ্ছে হিন্দুরা। (http://bit.ly/2z1BJje)
৩) কুমিল্লায় বিয়ে নিয়ে দুই ভাইয়ের বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে ভাঙ্গলো দূর্গা মূর্তি । (http://bit.ly/2zQRhKl)
৪) ফরিদপুরে প্রতিপক্ষ মুসলমানকে ফাঁসাতে নিজের ঘরে আগুন দিয়েছে এক হিন্দু। (http://bit.ly/2iwgxMd)
৫) নারায়ণগঞ্জে শত্রুকে ফের মামলায় ফাঁসাতে নিজ মন্দিরে আগুন (http://bit.ly/2ivah7o)
৬) রংপুরে নিরীহ মুসলমানকের ফাঁসাতে মূর্তি ভাঙ্গলো হিন্দু (http://bit.ly/2sm9loY)
আরেকটু পুরাতন সময়ের খবরে পাওয়া যায়-
-শেরপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের মূর্তি ভেঙ্গেছে হিন্দুরা। (আইএনবি, ২৮ মে ২০১৪);
-পাংশায় (রাজবাড়ী) প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বাড়ির মন্দিরে ভাঙচুর-অগ্নিসংযোগ! (কালেরকণ্ঠ, ০৯ আগস্ট ২০১৫);
-পিরোজপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের মূর্তি ভাঙ্গার তথ্য ফাঁস। (মঠবাড়িয়া প্রতিদিন, ২৮ নভেম্বর ২০১৪);
-ভোলায় জমিজমার বিরোধের জেরে যুবলীগ নেতাকে ফাঁসিয়েছে হিন্দুরা। (লালমোহনবিডি, ২ অক্টোবর ২০১৫);
-নীলফামারিতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মূর্তি ভেঙ্গেছে হিন্দুরা! (এনটিভি, ২ সেপ্টেম্বর ২০১৫);
-সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই নিজেদের মন্দির ভেঙ্গেছে হিন্দুরা। (গ্রামের কাগজ, ১ এপ্রিল ২০১৫)।
হিন্দুরা নিজেরাই মূর্তি-মন্দির-ঘরবাড়ি ভেঙ্গে ও আগুন দিয়ে মুসলমানদের ফাঁসায় এ সম্পর্কে একটি আর্টিকেল পড়তে- http://bit.ly/2zRKz6
তারমানে বিষয়টি হচ্ছে,
আওয়ামী সরকার ও মুসলিম জনগণ হিন্দুদের মূর্তি ও বাড়িঘরকে অতি সেনসেটিভ ও গুরত্বপূর্ণ হিসেবে ট্রিট করছে, আর সেই সুযোগটি নেয়া শুরু করেছে হিন্দু সম্প্রদায়। তারা নিজেরাই নিজেদের মূর্তি আর বাড়িঘর ভেঙ্গে মুসলমানদের দোষারোপ করছে, মুসলমানদের গুলি করে হত্যা করছে, মুসলমানদের জেলে পুরছে। পাশাপাশি ১ হাজার টাকার ঘর পুড়িয়ে বা মাটির মূর্তি ভেঙ্গে ১০ লক্ষ টাকার অনুদান লুটছে। ভুলে ফেপে ঢোল হচ্ছে। অর্থাৎ হিন্দু মূর্তি ভাঙ্গা আর ঘর পুরানো হিন্দুদের সফল কৌশলে পরিণত হয়েছে।
আরো সহজ ভাষায় বলতে,
মুসলিম জাতির অতি সহানুভূতি হিন্দুদেরকে মুসলিমঘাতি করে তুলেছে। এই অবস্থা থেকে বাচতে মুসলমানদের হিন্দুদের প্রতি অতিসহানুভূতি ত্যাগ করার কোন বিকল্প দেখি না।
যশোরের একটি বাড়িকে ঘিরে চলছে জঙ্গি নাটক !
জঙ্গি আস্তানা সন্দেহে যশোরের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি দল। পুলিশ ধারণা করছে, কুষ্টিয়ার জঙ্গি মারজানের বোন খাদিজা তাঁর পরিবারের লোকজন নিয়ে ওই বাড়ির একটি ফ্ল্যাটের ভেতরে আছেন। তাদের আত্মসমর্পণ করতে কিছুক্ষণ পর পর পুলিশ মাইকে আহ্বান জানাচ্ছে।
গতকাল রোববার দিবাগত রাত দুইটা থেকে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া সড়কের ওই বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল, সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী দল ও যশোর পুলিশের একটি দল সম্মিলিতভাবে অভিযান চালাচ্ছে।
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সঙ্গে জড়িত জঙ্গি নুরুল ইসলাম মারজান।
এ ব্যাপারে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান দুপুর ১২টার দিকে বাড়িটির সামনে সাংবাদিকদের ব্রিফিং করেছেন। তিনি বলেন, আমরা বারবার তাদের আত্মসমর্পণের জন্য মাইকে আহ্বান জানাচ্ছি। কিন্তু তারা সাড়া দিচ্ছেন না। ধারণা করছি কুষ্টিয়ার জঙ্গি মারজানের বোন খাদিজা তাঁর পরিবারের লোকজন নিয়ে এখানে আছেন। চারতলা ভবনটির দ্বিতীয় তলার একটি ইউনিটে জঙ্গিরা অবস্থান নিয়েছেন। অন্যান্য ফ্ল্যাটে যে পরিবারগুলো ছিল তাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
জঙ্গি আস্তানা সন্দেহে যশোরের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি দল। পুলিশ ধারণা করছে, কুষ্টিয়ার জঙ্গি মারজানের বোন খাদিজা তাঁর পরিবারের লোকজন নিয়ে ওই বাড়ির একটি ফ্ল্যাটের ভেতরে আছেন। তাদের আত্মসমর্পণ করতে কিছুক্ষণ পর পর পুলিশ মাইকে আহ্বান জানাচ্ছে।
গতকাল রোববার দিবাগত রাত দুইটা থেকে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া সড়কের ওই বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল, সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী দল ও যশোর পুলিশের একটি দল সম্মিলিতভাবে অভিযান চালাচ্ছে।
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সঙ্গে জড়িত জঙ্গি নুরুল ইসলাম মারজান।
এ ব্যাপারে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান দুপুর ১২টার দিকে বাড়িটির সামনে সাংবাদিকদের ব্রিফিং করেছেন। তিনি বলেন, আমরা বারবার তাদের আত্মসমর্পণের জন্য মাইকে আহ্বান জানাচ্ছি। কিন্তু তারা সাড়া দিচ্ছেন না। ধারণা করছি কুষ্টিয়ার জঙ্গি মারজানের বোন খাদিজা তাঁর পরিবারের লোকজন নিয়ে এখানে আছেন। চারতলা ভবনটির দ্বিতীয় তলার একটি ইউনিটে জঙ্গিরা অবস্থান নিয়েছেন। অন্যান্য ফ্ল্যাটে যে পরিবারগুলো ছিল তাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
জঙ্গি আস্তানা সন্দেহে যশোরের ঘোপ নোয়াপাড়া রোডে এই বাড়িটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: এহসান-উদ-দৌলা
পুলিশ সূত্রে জানা যায়, বাড়িটির মালিক হায়দার আলী যশোর জিলা স্কুলের শিক্ষক। তিনি বাড়িটিতে থাকেন না। মশিউর রহমান নামের এক ব্যক্তি দেড় বছর আগে এই বাসার দোতলার এই ইউনিট ভাড়া নেন। খাদিজার স্বামী তিনি। একটি হারবাল ওষুধ কোম্পানিতে তিনি চাকরি করেন।
বাড়ির মালিক হায়দার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাড়িটি তাঁর স্ত্রী ইসমত আরার নামে। তবে তাঁরা কেউ এখানে থাকেন না। মশিউর রহমান নামের একজনকে তাঁরা বাড়িটি ভাড়া দিয়েছেন। পুলিশ মশিউরকে সন্দেহ করেই বাড়িটি ঘিরে রেখেছে।
এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটি থেকে দেড় শ গজ পর্যন্ত পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। আশপাশের এলাকায় কোনো দোকানপাট আজ খুলতে দেওয়া হয়নি। তবে উৎসুক মানুষেরা ব্যারিকেডের সামনে এসে জড়ো হচ্ছেন।
কয়েনের পরিবর্তে টাকা চাওয়ায় বঙ্গবন্ধুকে অবমাননার মামলা
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক টাকার কয়েন না নিয়ে তার পরিবর্তে নোট চাওয়ায় মুদি দোকানীর বিরুদ্ধে বঙ্গবন্ধুকে অবমাননার মামলা করা হয়েছে।
ওই এক টাকার কয়েনে বঙ্গবন্ধুর ছবি ছিল দাবি করে মিজানুর রহমান নামের এক ব্যক্তির মামলায় ওই মুদি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে পৌর এলাকার ঘাগৈর গ্রামের ফজলুর রহমান (৫০) নামের ওই ব্যবসায়ীকে আটক করে স্থানীয় থানার পুলিশ। ফজলুর রহমান মুমুরদিয়া ইউনিয়নের তেরগাতি গ্রামের আ: হেকিম বাদশা মিয়ার পুত্র।
জানা যায়, রোববার দুপুরে ঘাগৈর গ্রামের আসাদ মিয়ার ভাগিনা মিজানুর রহমান স্থানীয় মুদি ব্যবসায়ী ফজলুর রহমানের দোকান থেকে দু’টি স্টার সিগারেট কিনে একটি পাঁচ টাকা, দু’টি দুই টাকার নোট ও একটি এক টাকার কয়েন দিলে দোকানী কয়েনের পরিবর্তে নোট দিতে বলে।এ নিয়ে উভয়ের মাঝে তর্ক বিতর্ক হয়।
এ ঘটনায় মিজানুর রহমান বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কয়েনকে অবমাননার বিষয় উল্লেখ করে কটিয়াদী থানায় একটি অভিযোগ দায়ের করে।
মিজান ঢাকা উত্তরা থেকে বেড়াতে আসে এবং অভিযোগ দিয়ে লাপাত্তা হয়ে যায়।
কটিয়াদী থানা হাজতে আটক মুদি ব্যবসায়ী ফজলুর রহমান বলেন, ‘আমি মিজানকে কয়েনটির পরিবর্তে নোট দিতে বললে সে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং দেখে নেয়ার হুমকি দেয়।’
‘আমি বঙ্গবন্ধুর বিষয়ে কোন ধরণের মন্তব্য করিনি। তার মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আমাকে আটক করেছে।’
এ ব্যাপারে কটিয়াদী থানার ওসি জাকির রব্বানী বলেন, ‘বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি ।’
Subscribe to:
Posts
(
Atom
)







