Showing posts with label রাজনীতি. Show all posts

রাজশাহীতে বুলবুল, বরিশালে সরোয়ার বিএনপির প্রার্থী

No comments
সিটি নির্বাচনে রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আর বরিশালে মজিবুর রহমান সরোয়ারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। 

সিলেট সিটির প্রার্থীর নাম ঘোষণা করা হবে সোমবার। রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

ধারণা করা হচ্ছে- দলীয় কোন্দলের কারণে সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা বিলম্বিত হচ্ছে। তবে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান মেয়র আরিফুল হক।

এদিকে ইতোমধ্যে তিন সিটিতে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন, সিলেটে বদরউদ্দিন আহমেদ কামরান আর বরিশালে সাদিক আবদুল্লাহকে প্রার্থী করেছে দলটি।

সাবেক শিবির সভাপতিসহ দেড়শ’ নেতাকর্মী আটক

No comments

চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়দুল্লাহসহ জামায়াত-শিবিরের প্রায় দেড়শ’ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যার পর নগরীর স্টেশন রোডে অবস্থিত পর্যটন করপোরেশন নিয়ন্ত্রিত ‘মোটেল সৈকত’ হোটেলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

তবে পুলিশের দাবি, ওই হোটেলে গোপন বৈঠক করছিল জামায়াত-শিবির নেতাকর্মীরা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক হোটেলের এক কর্মকর্তা বলেন, গোপন বৈঠক নয়, দুপুর থেকে পারাবার সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিল তারা।

এ বিষয়ে সিএমপি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন বলেন, আটকের সংখ্যা এখন নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আটক সবাইকে থানায় আনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

বদি এতই ক্ষমতাবান?? জিততে হলে মনোনয়ন দিতে হবে আমাকেই: বদি

No comments
ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বদনাম হলেও ফের কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী আব্দুর রহমান বদি। সরকারদলীয় এই সংসদ সদস্য জানিয়েছেন,

তিনি ছাড়া আর কেউই টেকনাফ-উখিয়ায় নৌকা প্রতীককে বিজয়ী করতে পারবে না। অভিযোগ রয়েছে ইয়াবা ব্যবসায়ীদের শীর্ষ পৃষ্ঠপোষক আব্দুর রহমান বদি। যদিও নিজেকে নির্দোষ দাবি করে আসছেন


কক্সবাজারের সরকারদলীয় এই সংসদ সদস্য। তবে, বদনাম বেশ উপভোগ করছেন তিনি। বলছেন, দশ বছর ধরে টেকনাফ-উখিয়াবাসীর গোলামি করছেন তিনি। তাই যতোই সমালোচনা হোক, বদির দাবি,

কক্সবাজার-চার আসন ধরে রাখতে হলে নৌকা প্রতীক দিতে হবে তাকেই। আব্দুর রহমান বদি বলেন, ‘আলোচনা-সমালোচনা আছে বলেই আমি বেঁচে আছি। বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা আমাকে বাঁচিয়ে


রেখেছেন। আমার জনপ্রিয়তা অনেকগুনে বাড়িয়ে দিয়েছেন।’ আরো পড়ুন>> সুদের হার না কমালে কর ছাড় পাবে না ব্যাংক: এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ

হোসেন ভূঁইয়া বলেছেন, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাতে করপোরেট কর কমানোর যে প্রস্তাব করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানকে কম সুদে ঋণ না দিলে সেই সুবিধা তারা পাবে না। বৃহস্পতিবার



মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) এক সংবাদ সম্মেলনে অতিথি হয়ে এসে এ কথা বলেন এনবি আর চেয়ারম্যান। তিনি বলেন, “ব্যাংকগুলো লাকি যে তাদের কর হার কমানো

হয়েছে। তবে লেন্ডিং রেট ঠিক না রাখলে ব্যাংকগুলো এই বেনিফিট পাবে না।” অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৭ জুন জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি


টাকার যে বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন, সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতেই এমসিসিআই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। অর্থমন্ত্রী এবারের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক

প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স বিদ্যমান ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ প্রস্তাব করেছেন। আর অনিবন্ধিত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স বিদ্যমান ৪২ দশমিক ৫ শতাংশ



থেকে কমিয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করেছেন। তার এ প্রস্তাবের পর বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। সিপিডি বলেছে, ব্যাংক খাতের বিদ্যমান ‘নৈরাজ্যের’ সমাধান না করে এ ধরনের সুবিধা দেওয়া উচিৎ

হবে না। আর টিআইবি একে বলছে ‘অসাংবিধানিক ও বৈষম্যমূলক’। ব্যাংকের সুদ হারের সঙ্গে তাদের করপোরেট করের হার সরকার কীভাবে সমন্বয় করবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি এনবি আর চেয়ারম্যান।

 এমসিসিআইয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আপনারা দেখেছেন, ব্যাংকগুলো ইতোমধ্যে সুদের হার কমানোর ঘোষণা দিয়েছে।”

দেশে ফিরেছেন আলোচিত এমপি বদি, আজ উখিয়ায় সংবর্ধনা!

No comments

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারি দলের সংসদ সদস্য আবদুর রহমান বদি ওমরাহ পালন শেষে অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে

প্রাণহানির ঘটনায় আলোচনার শীর্ষে থাকা এই এমপি অভিযানের মধ্যেই ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশত্যাগ করায় তাকে নিয়ে নানা আলোচনার ডালপালা মেলেছিল। আজ বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকায়


আসার কথা রয়েছে তার। সংসদ সদস্য বদির ব্যক্তিগত বিশেষ সহকারী হেলালউদ্দিন গতকাল গণমাধ্যমকে জানান, এমপি বদি সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে গত ১৭ জুন সন্ধ্যায় ঢাকার হযরত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর পর তিনি সংসদ ভবনের নিজস্ব ফ্ল্যাটে অবস্থান নেন। সোমবার ও গতকাল বুধবার তিনি সংসদ অধিবেশনে যোগ দেন। আজ বৃহস্পতিবার কক্সবাজার

স্বৈরাচারীর আরেক দৃষ্টান্ত ঈদের দিনে স্থাপন করলো শেখ হাসিনা

No comments

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে পুলিশ তাকে অবরুদ্ধ করে রেখেছে।

ঈদের দিন শনিবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মানিকপুরস্থ নিজবাড়িতে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

এর আগে দুপুরের পর থেকে মওদুদ আহমদের বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে তিনি একটি কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হতে গেলে পুলিশ আটকে দেয়। 

পরে তিনি বাড়ির ফটকেই অবস্থান করতে বাধ্য হন।পুলিশের এই আচরণের নিন্দা জানিয়ে মওদুদ আহমদ বলেন, 

‘বর্তমান অনির্বাচিত সরকারের মন্ত্রী কাদেরের (ওবায়দুল কাদের) নির্দেশে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এটি স্বৈরাচারী আচরণের আরেকটি দৃষ্টান্ত।’

তিনি অভিযোগ করেন, ‘ঈদুল ফিতরের দিন বিকেল তিনটায় কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচির জন্য বাড়ি থেকে বের হতে যাই। এ সময় দেখি পুলিশের বড় গাড়ি দিয়ে পথ আটকে রাখা হয়েছে।

’বিএনপির এই নেতা বলেন, ‘বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্থানীয় পুলিশ ও আর্ম পুলিশ আমার চলাচলের পথ বন্ধ করে অবরুদ্ধ করে রাখে। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর বাড়ির মূল ফটক থেকে আমার বসতঘরে ফেরত আসতে পারি।’

তবে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান গনমাধ্যমকে কে জানায় , ব্যারিস্টার মওদুদ আহমদকে অবরুদ্ধ করার কথা অস্বীকার করেন।

তিনি দাবি করেন, ‘উনাকে অবরুদ্ধ করার প্রশ্নই আসে না। বরং উনার যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য নিরাপত্তা বিবেচনায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শেখ হাসিনার জুলুম-নির্যাতনে ঈদ আনন্দ অধরা: এরশাদ

No comments
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে বিনা বিচারে মানুষ হত্যা চলছে। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের ওপর হচ্ছে জুলুম-নির্যাতন। এসব কারণে ঈদের আনন্দ অধরা রয়ে যায়।

শনিবার বনানী কার্যালয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এরশাদ বলেন, ‘রমজানেও দেশে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। অথচ প্রতিটি মানুষেরই বিচার পাওয়ার অধিকার রয়েছে।’

বিনা বিচারে মানুষ হত্যা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় সাবেক এই রাষ্ট্রপ্রতি রোহিঙ্গাদের ওপর পৈশাচিক নির্যাতন ও ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধে সোচ্চার হতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের এবং ফিলিস্তিনের ওপর ইসরাইলের গণহত্যা সভ্য সমাজে মেনে নেয়া যায় না।

মুসলিম বিশ্বের ওপর নির্যাতনে ঈদের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম এমপি, তাজুল ইসলাম চৌধুরী এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, 

আতিকুল ইসলাম আতিক, মীর আবদুস সবুর আসুদ, আজম খান, মেজর (অব.) খালেদ আকতার, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ফখরুজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক,

 সাংগঠনিক সম্পাদক ইসাহক ভুইয়া, আমির উদ্দিন আহমেদ ডালু, জসিম উদ্দিন ভূইয়া, ফখরুল আহসান শাহাজাদা, নির্মল দাস, হেলাল উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শারমিন পারভিন লিজা, ডা. সেলিমা খান, গোলাম মোস্তফা, কাজী আবুল খায়ের, যুগ্ম-দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল আটটায় হুসেইন মুহম্মদ এরশাদ বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের নামাজ আদায় করেন। এ সময় সাদ এরশাদ ও এরিখ এরশাদসহ পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন।

‘বিষণ্নতায়’ মোড়া বিএনপির ঈদ

No comments

ডেস্ক রিপোর্ট : ঈদ মানে খুশি। রমজান শেষে পশ্চিম আকাশের বাঁকা চাঁদ মুসলিমদের মধ্যে সেই বার্তা দেয়। কিন্তু, এবারের ঈদ বিএনপি নেতাদের ‘বিষণ্নতায়’ মোড়া।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাগারে। দীর্ঘদিন দেশের বাইরে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বাইরে যারা আছেন, তাদেরকেও তাড়িয়ে বেড়াচ্ছে অজানা ‘আতঙ্ক’।

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ঈদুল ফিতর নিয়ে তাদের এমন অভিব্যক্তিই পাওয়া গেছে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, তাদের আবেগ-অনুভূতির জায়গা হচ্ছে দলীয় প্রধান খালেদা জিয়া। তাকে কারাগারে রেখে ঈদে আনন্দ হবে না।

এরই মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মানবিক কারণে ঈদের আগে নেত্রীকে প্যারোলে মুক্তির দাবির জানিয়েছেন।

প্রতি বছর ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিকসহ দলীয় নেতাকর্মী ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

নেত্রীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ আনন্দ শুরু হয় বিএনপির নেতাকর্মীদের। 

এবার আর তা হচ্ছে না। তাই নেত্রীকে কারাগারে রেখে নেতাকর্মীরা বলা চলে ‘বিষণ্নতায়’ ভুগছেন।

তবে নেত্রীর অনুপস্থিতিতে এবার ঈদের নামাজের পরপরই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলটির নেতাকর্মীরা।

এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা পুরানো ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে যাবেন। 

যেখানে নেত্রী খালেদা জিয়া বন্দি আছেন। তারা চেষ্টা করবেন তার সঙ্গে সাক্ষাতের। এজন্য আগেই কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের সদস্য শায়রুল কবির খান  বলেন, ‘ঈদের নামাজের পরপরই জিয়াউর রহমানের মাজারে যাবেন বিএনপির মহাসচিবসহ সিনিয়র নেতারা। 

মাজার জিয়ারত শেষে ওখান থেকে মহাসচিবসহ সিনিয়র নেতা কারা ফটকে যাবেন।’

তিনি বলেন, ‘আসলে নেত্রীর অনুপস্থিতিতে ঈদে কোনো আনন্দ নেই। এজন্য নেত্রী যে কারাগারে আছেন, সেই কারা ফটকের সামনে একটু সময় কাটানো ঈদের সান্ত্বনা।’

খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। অবশ্য তিনি বিভিন্ন মামলায় আসামি হয়ে রাজনৈতিক আশ্রয়ে সপরিবারে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

লন্ডনেই সপারিবারে ঈদ করবেন তারেক রহমান। প্রতিবছরই ওখানে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। 

লন্ডনেই রয়েছেন তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়ে। ওখানেই তারা ঈদ করবেন বলে জানা গেছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান ঢাকায় ঈদ করবেন বলে  জানিয়েছেন।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তার নির্বাচনী এলাকা নোয়াখালী, স্থায়ী কমিটির আরেক সিনিয়র সদস্য তরিকুল ইসলাম নিজ এলাকা যশোরে ঈদ করবেন। বরাবরই তিনি যশোরে ঈদ করেন।

স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঈদের দিন সকালে তার নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে ঢাকায় জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। 

এরপর তিনি বিএনপি নেতাদের সঙ্গে কারা ফটকের সামনে যাবেন বলে জানিয়েছেন।

স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। এরপর তার সন্ধান পাওয়া যায় ভারতে। 

অনুপ্রবেশের দায়ে সেখানে তার নামে মামলা চলছে। সালাহউদ্দিন জামিনে থাকলেও দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে ভারতেই ঈদ করতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যানদের মধ্যে শাহ মোয়াজ্জেম হোসেন, বেগম সেলিমা রহমান, শওকত মাহমুদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় ঈদ করবেন। 

আলতাফ হোসেন চৌধুরী নিজ এলাকা পটুয়াখালীতে, এম মোর্শেদ খান ও মীর মোহাম্মদ নাসির উদ্দিন তাদের নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করবেন।

ব্যারিস্টার শাহজাহান ওমর বরিশালে এবং শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গায় ঈদ করবেন। অ্যাডভোকেট আহমেদ আযম খান ঢাকায় ঈদ করে তারপর নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইলে যাবেন।

ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এ মুহূর্তে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। সপরিবারে তিনি সেখানেই ঈদ করবেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী থাকবেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে কারাগারে ঈদ করতে হচ্ছে। 

যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ঢাকায়, মজিবুর রহমান সরোয়ার বরিশালে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকাতেই ঈদ করবেন। খায়রুল কবির খোকন নরসিংদী ও হারুন-অর রশিদ চাঁপাইনবাবগঞ্জে ঈদ করবেন।

দলের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ এবং ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ফরিদপুরে ঈদ করবেন। 

সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে ঈদ করবেন। বিলকিস জাহান শিরিন, ডা. সাখাওয়াত হোসেন জীবন নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ করবেন।

সহ-সাংগঠনিক সম্পাদকদের মধ্যে শরিফুল আলম, শহিদুল ইসলাম বাবুল, সেলিমুজ্জামান সেলিম, আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুর রহমান শামীম তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপির কারাবন্দি নেতাদের মধ্যে আরও রয়েছেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, বিএনপি নেতা অনিদ্য ইসলাম অমিত, আজিজুল বারি হেলাল, লুৎফুজ্জামান বাবর, হাবীবুর রশিদ হাবীব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান।

এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস কারাগারে আছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ঢাকাতেই ঈদ করবেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল ঢাকাতে নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। এ ছাড়া ঢাকা মহানগর বিএনপির উত্তরের সভাপতি এমএ কাইয়ুম মালয়েশিয়াতে ঈদ করবেন। একাধিক মামলায় আসামি থাকায় তিনি দেশে ফিরছেন না।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ অনেকেই ঢাকায় ঈদ করে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাবেন।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ঢাকায় ঈদ করবেন বলে  জানিয়েছেন।

এদিকে, ঈদের আগে সুলতান সালাহউদ্দিন টুকুকে গ্রেফতারের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় স্বাভাবিকভাবেই অনেকে স্বস্তিতে নেই বলে জানিয়েছেন।

তাদের দাবি, ঈদকে কেন্দ্র করে আগে থেকেই গ্রেফতার ‘বাণিজ্য’ চলছে। আন্দোলনের ভয়ে ঈদের মধ্যে সরকার গ্রেফতার অব্যাহত রাখতে পারে। তাই তারা অনেকেই আত্মগোপনে আছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ৩৪টি মামলা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১টি মামলা হয়েছে। মামলার সংখ্যা অনুযায়ী, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ৮৮টি, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে ৫২টি ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ৩৭টি।

তরিকুল ইসলাম ও সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে রয়েছে ১৪টি করে মামলা। ব্যারিস্টার মওদুদ আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ৯টি করে, নজরুল ইসলাম খানের বিরুদ্ধে ৭টি, ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৩টি, এমকে আনোয়ার ৩৪টি মামলা মাথায় নিয়ে মৃত্যুবরণ করেছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৪৯টি মামলা হয়েছে। চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ৫৪টি, বেগম সারওয়ারী রহমানের বিরুদ্ধে ৬টি, রিয়াজ রহমানের ২টি, এজে মোহাম্মদ আলীর ৬টি, আমানউল্লাহ আমানের বিরুদ্ধে ৯৬টি মামলা রয়েছে। একই অবস্থা কেন্দ্রীয় প্রায় সব এবং তৃণমূল বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী  বলেন, ‘বিএনপির খুব অল্প সংখ্যক নেতাকর্মী পরিবার-পরিজনের সঙ্গে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারছেন। অধিকাংশ নেতাকর্মীই সরকারের অত্যাচার-নির্যাতনের শিকার। ঈদের আনন্দ থেকে আমরা সবাই এখন বঞ্চিত।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় কারাগারে রেখে আমাদের ঈদ কীভাবে আনন্দের হবে? গণতন্ত্রের বিজয় না হওয়া পর্যন্ত দেশের মানুষের ঈদের আনন্দ আসবে না।’

উল্লেখ্য, দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে রয়েছেন।

সূত্র : পরিবর্তন

খালেদার সঙ্গে দেখা করলেন স্বজনেরা

No comments

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁর স্বজনেরা। আজ শুক্রবার বিকেলে নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তাঁরা।

বিএনপির একটি সূত্র জানায়, আজ বিকেলে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেন।

স্বজনদের বরাত দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া মানসিকভাবে শক্ত আছেন। 

তবে শারীরিকভাবে অসুস্থ। তাঁর দ্রুত চিকিৎসা জরুরি। তিনি বলেন, কারাগারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে একেকজন একেক কথা বলছেন। তিনি নিজের পছন্দের হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসায় নির্ভর করতে পারছেন না। 

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি কি তাঁর পছন্দের হাসপাতালে চিকিৎসা পেতে পারেন না? খরচ তো বিএনপি বহন করবে, তাহলে সরকারের আপত্তি কেন?

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির আরেক নেতা বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসক নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ইচ্ছা পোষণ করেছেন। এটা নিয়ে সরকারের একগুঁয়ে আচরণের উদ্দেশ্য কী?

এদিকে পবিত্র ঈদুল ফিতরের দিন কাল শনিবার বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বলে বিএনপির একটি সূত্রে জানা গেছে। 

সাক্ষাতের অনুমতি চেয়ে বিএনপির পক্ষে থেকে ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সূত্র: প্রথম আলো

পৃথিবীতে কখনো কোনো সরকার হত্যা করে পার পায়নি: কাদের সিদ্দিকী

No comments
গতকাল আমার মেয়ে কুঁড়ি লন্ডন থেকে ফিরেছে। ওকে আনতে বিমানবন্দরে গিয়েছিলাম। বাংলাদেশ বিমানের BG202 কখনো ঠিক সময়ে ঢাকা আসে না। 

কখনো দু-এক বার সিলেটে এলেও সেখান থেকে ডিলে শুরু হয়। গতকাল সিলেট বিমানবন্দরে উড়োজাহাজটি প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে ছিল।

প্রথম বলা হয়েছিল প্রধানমন্ত্রীর মুভমেন্ট আছে। তাই ওড়ার অনুমতি পাচ্ছে না। হেলিকপ্টারে চড়তে গিয়ে প্রধানমন্ত্রীর মুভমেন্টের কারণে মাটিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

 প্রধানমন্ত্রী আকাশে থাকলে অন্য হেলিকপ্টার চালাতে দেওয়া হয় না। কিন্তু আন্তর্জাতিক বিমানের জন্য যে মাননীয় প্রধানমন্ত্রীর

চলাচলে বাধা তা জানা ছিল না। পরে জানলাম প্রধানমন্ত্রীর জন্য নয়, থাইল্যান্ডের রাজকুমারী এসেছেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 ভিআইপিতে যদিও গরম ছিল না। কিন্তু রাস্তাঘাটে প্রচণ্ড গরম। যত দেরিই হোক মেয়েটা ভালোভাবে এসেছে সেজন্য পরম করুণাময় আল্লাহর প্রতি শত কোটি শুকরিয়া।

দেশে মাদকবিরোধী অভিযান চলছে। এর মধ্যেই শতাধিক মানুষ মরে গেছে। তাদের কে অপরাধী, কে অপরাধী নয়— বিচারের সুযোগ আমাদের হাতে আর নেই।

 মাদকে দেশ ছেয়ে গেছে। মাদকের করাল গ্রাস থেকে মুক্ত হতে যত ত্যাগ স্বীকারের প্রয়োজন জাতি তা করতে প্রস্তুত। কিন্তু তাই বলে নির্বিচারে মানুষ হত্যা কেউ মেনে নেবে না।

অভিযান চালিয়ে যাকেতাকে হত্যার কারণে জনমনে নানা প্রশ্ন উঠছে। সংসদ সদস্য আবদুর রহমান বদি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু প্রমাণ নেই।’ 

তাহলে যাদের এ কদিন হত্যা করা হয়েছে তাদেরও তো অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। প্রমাণ থাকলে আইন-আদালত হতো, গুলি করে হত্যা করা

হতো না। জাতীয় অনেক পত্রিকায় বদির গোষ্ঠীর কে কোথায় কতটি মাদক ব্যবসার ঘাঁটি পরিচালনা করেন তার বিবরণ দেখলাম। 

বদির সব আত্মীয়ই যে মাদক ব্যবসায়ী বা মাদকসেবী নন সে তো এখন শুনছি মো. একরামুল হকের হত্যার প্রতিবাদের মধ্য দিয়ে। সামাজিক যোগাযোগ, পত্রপত্রিকা সব জায়গায় আলোচিত হচ্ছে একরাম একজন

হতদরিদ্র ভালো লোক ছিলেন। তিনি প্রায় সময়ই বদির নাহক কাজের প্রতিবাদ করতেন। আওয়ামী লীগ-বিএনপি কখনো এক কথা বলে না। 

কিন্তু একরামের ব্যাপারে সবাই তাকে ভালো বলছে। এখন তাকে হত্যার কী হবে, কার কাছে তার পরিবার বিচার পাবে? পৃ থিবীতে কখনো কোনো সরকার হত্যা করে পার পায়নি। বেনজীর বলেছেন,

‘যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে।’ বলা খুবই সোজা। নিরস্ত্র মানুষকে গুলি করে মারার নাম যুদ্ধ নয়। স্বাধীনতাযুদ্ধের সময় বেনজীর কতটুকু ছিলেন জানি না। 

হানাদারদের মেশিনগানের গুলির আওয়াজে বহু মানুষ প্রাণ হারিয়েছে। তাদের গায়ে গুলি লাগার প্রয়োজন পড়েনি। পত্রপত্রিকায় দেখছি মাদকের রাঘব-বোয়ালরা ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে।

কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছে। এসব সত্য হলে মাদকবিরোধী অভিযান শুরুতেই ব্যর্থ হয়েছে। মাদকের সঙ্গে ছোট থেকে বড় অনেকেই জড়িত। 

তাই চুনোপুঁটি ধরে ধরে হত্যা করে ক্ষমতাবানদের বেঁচে যাওয়ার কোনো নীলনকশা নয় তো? প্রশ্ন আরও অনেক। মাদকের পয়সা সর্বত্র বিস্তৃত। সেসব জানাজানির হাত থেকে বেঁচে যেতে

নিচের সব কেটে ফেলার এ কোনো প্রয়াস কিনা? অথবা আসল লোকদের নাম জানাজানি হয়ে যেতে পারে এজন্য দুশমনদের কচুকাটা করা? এমনি কত যে প্রশ্ন মানুষের মনে। 

সরকার বলছে, তাদের কাছে থাকা তালিকা ধরে ধরে অভিযান করা হচ্ছে। তাহলে কি তালিকায় যারা আছে তাদের হত্যা করা হবে, আর সে হত্যার বিচার হবে না!

এ সরকারের আমলে এসব হত্যার বিচার নাও হতে পারে আবার হতেও পারে। কিন্তু এ কথা সত্য, এ সরকারই শেষ সরকার নয়, আজ অথবা কাল নতুন সরকার আসবে।

 তারা এর চাইতেও খারাপ আবার ভালোও তো হতে পারে। তাই সবার সাবধান হয়ে চলা উচিত। কোনো বেপরোয়ার জন্য কখনো পরিণতি ভালো হয় না। একটাও ভালো

নিদর্শন নেই। রাষ্ট্র পরিচালনায় ধৈর্যশীল হওয়া প্রয়োজন। আমি খুবই নিবিড়ভাবে ভারতের মহীয়সী নারী শ্রীমতী ইন্দিরা গান্ধীর উত্থান-পতন নিয়ে লেখাপড়া করেছি। 

’৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় ভারতীয় মানসপটে তাকে মা দুর্গা বা দেবী পার্বতীর পর্যায়ে নিয়ে গিয়েছিল। সেই ইন্দিরা গান্ধীকেও জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জনতা

পার্টির কাছে পরাজিত হতে দেখেছি। তাই ক্ষমতা কোনো চিরস্থায়ী কিছু নয় এটা আমার চাইতে খুব বেশি ভালো করে কেউ জানে না। 

বর্তমান মাদকবিরোধী অভিযানে যদি জাতীয় সম্পৃক্ততা চাওয়া হয় তাহলে যত কষ্টই হোক আইনের মধ্যে থাকতে হবে। সঠিক বিচার এবং আইনের শক্তির কাছে বুলেট কিছুই না। একটি বুলেট একটি জীবন নষ্ট

করতে পারে। কিন্তু কিছুই সৃষ্টি করতে পারে না। যারা বুলেট ব্যবহার করে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের জীবন নষ্ট করে তাদের ভেবে দেখতে বলব তারা যত ক্ষমতাবানই হোন একটি পিঁপড়ার জীবন দিতে পারবেন না। 

তাহলে এত দেমাক কেন। আর যারা এসব করেন তারা নিজের গরিমা দেখালে এ দুনিয়াতেই একই রকম শাস্তি পাবেন এটা

দৃঢ়তার সঙ্গে বলতে পারি। সারা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, সময় থাকতে সাবধান হোন। কার লেখাতে যেন পড়েছিলাম, 

মুক্তিযুদ্ধের সময় এক পাকিস্তানি অফিসার ১৪ হাজার বাঙালি হত্যা করে ভারসাম্য হারিয়ে হাসপাতালে ছিল। মৃত্যুর মিছিল সবসময় তাকে তাড়া করত। কখনো ঘুমাতে দিত না। ওভাবেই ধাবমান মৃত্যু মিছিলের ভয়ে

একদিন তাকে চলে যেতে হয়েছে। এত বড় যুদ্ধ গেছে যুদ্ধের বাইরে একটা পাতা নষ্ট হোক চিন্তা করিনি। চোখে দেখে একটা পিঁপড়ার গায়ে পা ফেলিনি। 

এখনো যখন গ্রামের বাড়িতে কোনো গাছের গোড়া পরিষ্কার করি, ঢাকার বাসায় এ-গাছ ও-গাছের পরিচর্যা করি তখন ভীষণ ভালো লাগে। তাই বলছি, হত্যা কোনো সমাধান নয়। হত্যার

মনোভাব নিয়ে কেউ কোনো কাজ করে কোনো দিন সফল হয়নি। হত্যা করে ক্ষমতা দখল করা যায়, সিংহাসন দখল করা যায়। কিন্তু সফলতা অর্জন করা যায় না। 

মাদকের বিরুদ্ধে অভিযানে হত্যার কী প্রয়োজন। ট্যাংকের পানির লাইন বন্ধ করে দিলে পানি পড়ার কোনো সুযোগ থাকে না। ইয়াবার রাস্তা বন্ধ করে দিলে ব্যবসার কোনো

প্রশ্নই আসবে না। কেউ কেউ তো এও বলার চেষ্টা করছে, নেশার দাম বাড়িয়ে দেওয়ার জন্য এ অভিযান নয় তো। কায়কারবার দেখে অস্বীকার করি কী করে।

 বহু বছর আগে এক গল্পে পড়েছিলাম, এক নৌবন্দরকে ঘিরে ব্যবসা-বাণিজ্য ছড়িয়ে পড়েছিল। উজানের এক সওদাগরের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ দুর্ব্যবহার করায় হিমালয়ের কাছাকাছি

সে নদীর মুখ ঘুরিয়ে দিয়েছিল। কয়েক বছরেই সে বন্দর মরে শেষ হয়ে গিয়েছিল। নেশার লাইন ঘুরিয়ে দিতে পারলে সেই একই অবস্থা হতে পারে। তাই যেখানে গোড়ায় গলদ সেখানে মাথায় পানি না ঢেলে গোড়া খুঁজে বের করা দরকার।

যেভাবে হত্যা করা হচ্ছে এর নিন্দা ছাড়া আর কিছু করা যায় না। হত্যা বন্ধ করে মাদকের সঙ্গে সম্পৃক্তদের আইনের হাতে তুলে দিন। 

নিজেরা জড়িত না থাকলে দেখবেন আইনের হাত কত শক্ত, কত লম্বা। লেখক- বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, উৎস- বিডি প্রতিদিন,ৃ

“তিন বার সুযোগ দিয়েছি, এবার আর আ.লীগকে ‘সুযোগ’ দেবেন না এরশাদ”

No comments
আওয়ামী লীগ তিনবার তার সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, এবার আর সেই সুযোগ দেবেন না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, এবারও আওয়ামী লীগ তাকে দিয়ে ক্ষমতায় আসবে আশা করলে সেটা আশার গুড়ে বালি হবে।

মঙ্গলবার শ্রমিক দিবসের একটি অনুষ্ঠানের বক্তৃতায় এরশাদ এসব কথা বলেন। রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন এরশাদ।

সেনাপ্রধান থেকে অবৈধভাবে ক্ষমতা দখল করা এরশাদ আশির দশক প্রায় পুরোটাই ক্ষমতায় ছিলেন। আওয়ামী লীগ-বিএনপিসহ সেই সময়ের সব বিরোধী দলই তার বিরুদ্ধে একাট্টা ছিল। 

‘স্বৈরশাসক’ হিসেবে তিনি পরিচিতি লাভ করেছিলেন। ১৯৯১ সালে গণতন্ত্রের পুনঃযাত্রা হলে এরশাদের জায়গা হয় কারাগারে।

১৯৯৬ সালে ঝুলন্ত সংসদে এরশাদের সমর্থন পেয়ে আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় ফিরে। ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পেছনেও এরশাদের দলের বিশেষ ভূমিকা আছে।

আর বিএনপি ও কিছু বিরোধী দলের অংশগ্রহণ না করা ২০০৪ সালের নির্বাচনে নানা নাটকীয়তার পর এরশাদ নির্বাচনে অংশ নেন এবং আওয়ামী লীগ টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে।

 এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টিকে মন্ত্রিপরিষদেও রাখা হয়। আবার সংসদে বিরোধী দলও জাতীয় পার্টি। আগামী নির্বাচনে এরশাদ কী করবেন এটা নিয়ে রয়েছে আলোচনা।

ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দ্যেশ্য করে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, ‘এরশাদ বেঁচে আছে, তাই আপনারাও বেঁচে আছেন। আমার মাধ্যমেই আপনারা তিনবার ক্ষমতায় এসেছেন। এবারও আসবেন বলে আশা করেন? সেই আশার গুড়ে বালি।’

এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি এবার আর কাউকে ক্ষমতায় আনবে না বরং নিজেরাই ক্ষমতায় আসার জন্য শক্তিশালী হচ্ছে।’

দেশের বিদ্যমান অপহরণ, খুন, ধর্ষণ, বিভেদসহ নানা বিশৃঙ্খলার জন্য সুশাসনের অভাবকে দায়ী করেন সাবেক এই সেনাশাসক। তিনি বলেন, ‘শুধু মৃত্যু মৃত্যু মৃত্যু। দেশ আজ অধঃপতনে গেছে। আমরা আর মানুষ নাই, আমরা অমানুষ হয়ে গেছি।’

ক্ষমতায় আসার আগে সরকারের দেয়া প্রতিশ্রুতিগুলোর সমালোচনা করে এরশাদ বলেন, ‘শুনেছিলাম ঘরে ঘরে চাকরি দেয়া হবে। কিন্তু এখন ঘরে ঘরে ইয়াবা আছে। শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়া হবে, ডিজিটাল বাংলাদেশ এখন মাদকে টালমাটাল।’

নারীদের ক্ষমতায়ন হচ্ছে সরকারের এমন দাবিরও সমালোচনা করেন এরশাদ। বলেন, ‘দেশে আজ নারীদের অবস্থান কোথায়? আমার স্ত্রীসহ হাতেগোনা কয়েকজন সংসদের সদস্য হয়েছেন। কিন্তু যারা গার্মেন্টসে কাজ করে তাদের অবস্থা কী?

 তাদের মধ্যে তো নারীর ক্ষমতায়ন দেখি না। নারী জাতি এখন নিষ্পেষিত। খবরের কাগজ পড়লেই বুঝতে পারি।’

‘দেশ-বিদেশে এখন শ্রমজীবীদের কোনো মূল্যায়ন নেই। মধ্যপ্রাচ্যে গিয়ে আমাদের শ্রমিকরা নির্যাতিত হচ্ছে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘আসলে রক্ত ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না। ১৮৮৯ সালে কর্মঘণ্টার ন্যায্য অধিকারের দাবিতে সেদিন শ্রমিকের ফাঁসি পর্যন্ত হয়েছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারলে আগের মতো শ্রমিকদের ন্যায্য অধিকারের ব্যবস্থা করবেন বলে জানান সাবেক এই স্বৈরশাসক।

আমি এটাই বুঝিনা ব্রিটিশ সরকার আমার থেকে তারেককে কেন বেশি গুরুত্ব দিচ্ছে – শেখ হাসিনা

No comments
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ওভার ট্রাম করতে গিয়ে এবার শেখ হাসিনানিজেই ধরাশায়ী ।

শিক্ষার্থীদের আন্দোলন শুরুর অনেক আগে থেকেই তারেক রহমান সুনির্দিষ্টভাবে কোটা পদ্ধতির সংস্কারের পক্ষে ছিলেন।

জনপ্রশাসনে মেধাবীদের সুযোগ করে দিতে তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন বিএনপি সরকার গঠন করলে কোটা পদ্ধতি পাঁচ শতাংশে নামিয়ে আনবেন।

দেশের সামগ্রিক জনসংখ্যা এবং শিক্ষিতের হার বিবেচনা করে সুচিন্তিতভাবেই তিনি এই ঘোষণা দিয়েছিলেন।

দেখা যায়, কোটা সংস্কারে তারেক রহমানের এই সিদ্ধান্ত যৌক্তিক ও গ্রহণযোগ্য বিবেচিত হওয়ায় সারাদেশের ছাত্রসমাজ এটিকে গ্রহণ করেছে। কোটা পদ্ধতির সংস্কারের জন্য ছাত্রসমাজ সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলেছে।

তারেক রহমান কোটা পদ্ধতি পাঁচ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেয়ায় আন্দোলনে ভীত হয়ে শেখ হাসিনা ‘ওভার ট্রাম’ করতে গিয়েছিলেন। ‘ওভার ট্রাম’ করতে গিয়ে শেখ হাসিনা কোটা পদ্ধতিই বাতিলের ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা।

‘এখানেই ভুল করেছেন শেখ হাসিনা কারণ তার এই ঘোষণা সংবিধানের বিধিবদ্ধ বিধানের সঙ্গে সাংঘর্ষিক।আমি এটাই বুঝিনা ব্রিটিশ সরকার আমার থেকে


‘আ’লীগকে দেখলে জনগণ বলে দানব আসছে রে বাবা!

No comments

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ আওয়ামী লীগকে দেখলেই পেছন থেকে মুখ ফিরিয়ে চলে যায়, তাদেরকে দেখলেই ভয় পায়, আওয়ামী লীগকে দেখলেই বলে— দানব আসছে রে বাবা! তারা সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সারা দেশে শ্মশানের রাজত্ব কায়েম করেছে।

সরকারি দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে উল্লেখ করে তিনি আরো বলেন, তারা (আওয়ামী লীগ) বিরোধী দলকে ঘায়েল করতে একটার পর একটা মামলার আশ্রয় নিচ্ছে।

 একটি কথিত মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছে। 

সরকার তার প্রতি কোনোরূপ মানবিক আচরণ করছে না। তার চিকিৎসার দাবি জানালেও সরকার কর্ণপাত করছে না।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনীতি দিয়ে এবং তাদের ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করতে পারছে না। জনগণ তাদের দিকে দেখলেই পেছন থেকে মুখ ফিরিয়ে চলে যায়।

আওয়ামী লীগের কক্সবাজারের এমপি বদিকে বাদ দিয়ে ওই এলাকার একজন সাধারণ কমিশনারকে গুলি করে হত্যা করে সরকার কৌশলে ওই এমপিকে নিরাপদে সৌদি আরবে পাঠিয়ে দিয়েছে।

 অথচ রহিম উদ্দিন, সেলিম উদ্দিন, কলিমুদ্দিনকে আর নিরীহ এই মানুষদেরকে ক্রসফায়ার দিয়ে মারছেন।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা জামায়াতের আমির মওলানা আব্দুল হাকিম, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,

 জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-উল-হাবিব চৌধুরী, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লা আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ।

খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানাতে জেলগেটে যাবেন বিএনপি নেতারা

No comments
ডেস্ক রিপোর্ট : দলীয় প্রধান কারাগারে, আর তাই ঈদুল ফিতরের দিনে তাদের নেত্রীকে দেখতে ও শুভেচ্ছা জানাতে জেলগেটে যাবেন বিএনপি নেতারা। মূলত পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কারাগারে বন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতেই সেখানে হাজির হবেন সিনিয়র নেতারা। দলীয়ভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র বলছে, প্রতি বছর খালেদা জিয়া নিজেই ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করতেন। ঈদের দিন রাজনীতিবিদ, কূটনীতিক ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা আদান-প্রদান করতেন তিনি। তিনি জেলে থাকায় এবছর আর এই অনুষ্ঠান করা হচ্ছে না।

প্রেসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজার আদেশ পেয়ে জেলে আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রতিবেদককে সম্প্রতি বলেছেন, দলীয় চেয়ারপারসনের অনুপস্থিতিতে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি হচ্ছে না।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এরই মধ্যে দাবি করেছেন, ঈদের আগে খালেদা জিয়াকে যেন প্যারোলে মুক্তি দেওয়া হয়।

এদিকে বিএনপি নেতা আরও জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিনে স্বাভাবিকভাবে ঈদের নামাজ আদায় করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর মাজার জিয়ারত করবেন বিএনপির নেতারা।

এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও আমরা আশা করি আমাদের ম্যাডাম মুক্তি পাবেন। তাকে নিয়েই ঈদ করতে পারব। তবে আমাদের কপাল খারাপ থাকলে যতটুকু করা সম্ভব করব।’

তিনি আরও বলেন, ‘ঈদের দিন নামাজ আদায় করে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া করার পর আরাফাত রহমান কোকোর মাজার জিয়ারত করে জেলগেটে চেয়ারপারসনকে ঈদের শুভেচ্ছা জানাতে যাবেন সিনিয়র নেতারা।

সরাসরি দেখা করা বা না করার বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও সিনিয়র নেতারা সবাই যাবেন জেলগেটে।’

জানা গেছে, ঈদের দিনে জেলগেটে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি ও সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। শায়রুল কবির খান বলেন, ‘ঈদের খুশি ম্যাডামকে উৎসর্গ করতেই নেতারা জেলগেটে যাবেন।’

বিএনপির একটি সূত্র জানায়, ঈদের দিন বিএনপি নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেলেও পরিবারের সদস্যরা সাক্ষাৎ করবেন। তাদের অনুমতি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

সূত্র : বাংলা ট্রিবিউন

হাসিনা যে সুযোগ পেয়েছেন, খালেদা কেন পাবেন না?

No comments

রবিন আকরাম: বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে পাঠাবে না সরকার। 

অথচ এক সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া দু’জনেই বন্দি অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতাল বেছে নেয়ার সুযোগ পেয়েছিলেন।

ওয়ান ইলেভেনের সময় গ্রেপ্তার হওয়ার পর শেখ হাসিনা স্কয়ার হাসপাতালে ১৫ দিন ভর্তি ছিলেন। তখন খালেদা জিয়ার জন্য প্রস্তুত ছিল ইউনাইটেড হাসপাতাল।

ওয়ান ইলেভেনের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন ছিলেন মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী। তিনি জানান, তখন দুই নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে গ্রেপ্তার করার পর তাদের সংসদ ভবন এলাকার সাবজেলে রাখা হয়েছিল। 

ওই সময়ে চিকিৎসার জন্য শেখ হাসিনাকে বেশ কয়েকবার সাব জেল থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। তাকে একবার ১৫ দিন ভর্তিও রাখা হয় স্কয়ার হাসপাতালে। 

অন্যদিতে খালেদা জিয়ার চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছিল। সেখানে চিকিৎসার জন্য নেয়ার অনুমতিও ছিল। 

কিন্তু তখন কারাগারে থাকা অবস্থায় প্রয়োজন হয়নি বলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়নি। প্রয়োজন হলে নেয়া হতো। দু’জনকেই তাদের পছন্দমতো চিকিৎসা সৃবিধা দেয়া হয় তখন।

তিনি বলেন, তবে কারাবিধি অনুযায়ী কারাবন্দিদের কারা হাসপাতাল বা অন্য কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়৷ যদি সরকারি হাসপাতালে সেই চিকিৎসা সুবিধা না থাকে, তাহলে প্রাইভেট হাসপাতালে নেয়া যায়। 

যেমন, ঢাকার বাইরে, যেমন ধরুন যশোর জেনারেল হাসপাতালে এক্সরে মেশিন নষ্ট, সেক্ষেত্রে বাইরের হাসপাতালে এক্সরে করানো হয়। 

তবে কারাবিধি’র চেয়েও বড় কথা হলো সরকারের ইচ্ছা। সরকার প্রয়োজন মনে করলে কারাবন্দি যে কাউকে যে কোনো হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে পারে।

তিনি আরো জানান, বাংলাদেশের কারা হাসপতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা ভালো না। পর্যাপ্ত জনবলও নেই। 

সাধারণভাবে উন্নত চিকিৎসার প্রয়োজন পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে চিকিৎসা দেয়া হয়।

জানা গেছে, ওয়ান ইলেভেনের সময় খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান গ্রেপ্তার হওয়ার পর তাদের বিএসএমএমইউতে চিকিৎসা দেয়া হয়। পরে তারা চিকিৎসার জন্য জামি নিয়ে দেশের বাইরে চলে যান। 

আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল এবং মোহাম্মদ নাসিম প্রথমে বিএসএমএমইউ-তে এবং পরে ল্যাব এইডে ভর্তি ছিলেন।

খালেদা জিয়ার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য তার ভাই শামীম ইস্কান্দার মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি আবেদন করেন। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার সুপারিশ করেছেন। কিন্তু সরকার খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেবে না। 

খালেদা জিয়ার ভাইয়ের আবেদন পাওয়ার পর ওইদিনই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, খালেদা জিয়া চাইলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল(সিএমএইচ)-এ চিকিৎসা দেয়া যেতে পারে। ডয়চে ভেলে

ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক

No comments

ঠাকুরগাঁওয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই পশ্চিম কাশিবাড়ি গ্রাম থেকে মো. রফিক (২৭) নামে ঐ যুবলীগ নেতাকে আটক করা হয়।

আটক রফিক ঠাকুরগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত এবং ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।

ডিবি পুলিশের এসআই নূর আলম জানান, গোপন সংবাদে জানা যায় রত্নাই পশ্চিম কাশিবাড়ি এলাকায় মাদকদ্রব্য লেনদেনের প্রস্তুতি চলছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালালে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রফিককে আটক করা হয়।

সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দিল্লির কী সিগনাল পেল বিএনপির প্রতিনিধি দল?

No comments

বিএনপি নেতারা দিল্লি সফর করে ভারতের প্রভাবশালী কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান বা থিংক ট্যাংকে সাবেক কূটনীতিক, অর্থনীতিবিদ এবং বিশ্লেষকদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু প্রশ্ন হলো- ভারত বিরোধী রাজনীতি করে আসা বিএনপি দিল্লীর কী সিগনাল পেল?

এ বিষয়ে জানতে আমরা বিএনপির কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলেছি। বিএনপির প্রায় সবগুলো সূত্র বলছে, আসন্ন নির্বাচনের আগে ভারতের প্রভাবশালী ব্যক্তিত্বদের মতামত জানতে এবং নিজেদের মত জানাতেই তারা এই সফরে গেছেন।

‌’সফর ফলপ্রসু হয়েছে। দলের প্রতিনিধি দল ভারতকে বোঝাতে সক্ষম হয়েছে যে, বাংলাদেশে নির্দিষ্ট একটি দলের দিকে ঝুঁকে পড়াটা বুদ্ধিমানের কাজ নয়। বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের পক্ষে থাকা ভারত এবং বাংলাদেশের জন্য মঙ্গলজনক। ভারত বিএনপির এই যৌক্তিক কথাকে স্বাগত জানিয়েছে।’

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সহায়তার জন্য বিএনপি নেতারা নরেন্দ্র মোদী সরকারের সাহায্য চেয়েছেন।

দিল্লির সহায়তা চাওয়া এই নেতারা হলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির।

আমির খসরু মাহমুদ চৌধুরী দ্য হিন্দুকে বলেছেন, বাংলাদেশের মানুষ চায় বৃহত্তর প্রতিবেশী ভারত যেন বাংলাদেশে একটি গঠনমূলক ভূমিকা রাখে এবং নির্বাচনে একটি মাত্র দলকে সমর্থন না করে।

এছাড়া তারেক রহমানের উপদেষ্টার বরাতে দ্য হিন্দু বলছে, তারেক রহমান ভারতের সাথে দলের যোগাযোগ বাড়াতে চান।

বিএনপির দিল্লি সফরকে আওয়ামী লীগ কিভাবে দেখছে?

No comments
বিএনপির প্রতিনিধি দলের দিল্লি সফরকে বিএনপির আদর্শিক পরাজয় হিসেবে দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলেছেন, বিএনপি এতদিন জনগণকে ভারত জুজু দেখিয়ে যে রাজনীতি করে আসছিল তার পরাজয় হয়েছে।

শুধু দ্য হিন্দু নয়, বিএনপির নেতারাও ক্ষমতায় আসতে ভারতের কাছে ধর্ণা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এমনটাই মনে করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির একজন সদস্য।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মিথ্যাচারের রাজনীতি করে আসছে বিএনপি। তারা সবসময় বলতো, আওয়ামী লীগ ক্ষমতায় এলে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে। 

কিন্তু আওয়ামী লীগ তা কখনোই করেনি। বরং ছিটমহল সহ আরও নানা সমস্যার সমাধান বাংলাদেশ ভারতের কাছ থেকে আদায় করে নিয়েছে।

‌’বিএনপি এখন নিজেরাই ক্ষমতায় আসতে ভারতের কাছে ধর্ণা দিচ্ছে। এর মানে হলো- তারা এতদিন আওয়ামী লীগের বিষয়ে যা বলেছিল, তা নিতান্তই মিথ্যাচার। আসলে তাদের কোনো আদর্শিক অবস্থান নেই’, বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সহায়তার জন্য বিএনপি নেতারা নরেন্দ্র মোদী সরকারের সাহায্য চেয়েছেন।

দিল্লির সহায়তা চাওয়া এই নেতারা হলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির।

আমির খসরু মাহমুদ চৌধুরী দ্য হিন্দুকে বলেছেন, বাংলাদেশের মানুষ চায় বৃহত্তর প্রতিবেশী ভারত যেন বাংলাদেশে একটি গঠনমূলক ভূমিকা রাখে এবং নির্বাচনে একটি মাত্র দলকে সমর্থন না করে।

এছাড়া তারেক রহমানের উপদেষ্টার বরাতে দ্য হিন্দু বলছে, তারেক রহমান ভারতের সাথে দলের যোগাযোগ বাড়াতে চান।

বিএনপির ভারত সফর: আ’লীগ নেতাদের ত্রিমুখী বক্তব্য

No comments

সম্প্রতি বিএনপির তিন নেতার ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। এসবের বাইরে নেই সরকারি দল আওয়ামী লীগের নেতারাও। বিএনপি নেতাদের ভারত সফর নিয়ে মঙ্গলবার (১২ জুন) দলটির কেন্দ্রীয় নেতাদের দেয়া বক্তব্যে রয়েছে ভিন্নতা।

 কেউ বলছেন, বিএনপি নেতাদের ভারত সফর নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই। আবার কেউ প্রশ্ন তুলেছেন, পাকিস্তানপন্থী বিএনপি এখন ভারতমূখী কেন?

ধানমন্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ ক্ষমতায় বসাবে, ভারত না। 

বিএনপি আমাদের ভারত সফর নিয়ে অভিযোগ করেছে, কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই। ‘বিএনপি ভারত গেল, দেন দরবার করলো, আর আমরা গেলাম তারা অভিযোগ করলো

। ভারতে গিয়ে কার সঙ্গে কী আলাপ করলো এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই। দেশের জনগণ আমাদের পক্ষে আছে। বিদেশী শক্তি ক্ষমতায় বসাবে না। দেশের জনগণই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে।’

তিনি আরও বলেন, ‘তাদের (বিএনপি) তো কাজই হচ্ছে নালিশ করা। তারা দেশেও নালিশ করে বিদেশে গিয়েও নালিশ করবে। আমরা মনে করি না ভারত আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। তবে ভারত আমদের বন্ধু দেশ।’

এদিকে ভোলার দৌলতখানে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

মন্ত্রী বলেন, ‘এই দলটি (বিএনপি) বিভিন্ন সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আশ্রয় দিয়ে আসছে।’

বিএনপিকে পাকিস্তানপন্থী দল আখ্যায়িত করে হঠাৎ দলটি ভারতমুখী কেন হলো এটা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

 তিনি বলেন,‘যে দল সব সময় ভারতের সমালোচনা করে এই দেশের ভোটের রাজনীতির মাঠ দখল করতে চায় তারা এখন নির্বাচনকে সামনে রেখে ভারতে দৌড়ঝাঁপ শুরু করেছে।’

মন্ত্রী বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী যখন বাংলাদেশে আসেন তখন খালেদা জিয়া তার সঙ্গে দেখা করেননি। এখন সেই ভারতের কাছে, বিদেশিদের কাছে তারা (বিএনপি) দৌড়াদৌড়ি শুরু করেছে।

অন্যদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, শুনলাম কয়েক দিন আগে বিএনপি নেতারা গোপনে ভারত সফরে গিয়েছেন। গোপন সফর এখন ফাঁস হয়ে গেছে। কেউ কেউ বলে ভারত গিয়ে নাকি বিএনপি নাকে খদ দিয়ে আসার চেষ্টা করেছে। ভারত বলছে, আপনাদের (বিএনপি) উপর বিশ্বাস নাই। বিএনপিকে ভারত কখনো বিশ্বাস করে না। তারা ভারতের মন গলাতে পারে নি।

বাংলাদেশ ছাত্রলীগ বিলাসী নেতা, উচ্ছৃঙ্খল কর্মী

No comments

এহসান আব্দুল্লাহ : সংঘর্ষ, কোন্দল, নারী-কেলেংকারী, অপহরণ,মাদক ব্যবসা, শিক্ষক লাঞ্ছনা আর আধিপত্য বিস্তার এ যেন ছাত্রলীগের নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতিদিনই দেশের কোন না কোন স্থানে এইসব ঘটনায় শিরোনাম হয় মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী এ ছাত্র সংঘঠনটি। 

আর প্রতিটি ঘটনার পরই দায়সারা বক্তব্য ও লোকদেখানো বহিষ্কার এর মাধ্যমে চলে এ সংগঠনের শাস্তি প্রদানের পর্ব। 

অথচ পরবর্তীতে বিভিন্ন অনুসন্ধানে দেখা যায় এই বহিষ্কৃত নেতারাই ভবিষ্যতে দলের কোন গুরুত্বপূর্ণ পদে আসীন হন অথচ বাদ পড়েন ত্যাগ স্বীকার করা কর্মীরা। ফলে শাস্তির তোয়াক্কা না করেই পুনঃঅপরাধে জড়িয়ে পড়েন এইসব নেতা কর্মীরা। 

সম্প্রতি কর্মীদের এইসব উচ্ছৃঙ্খল কর্মকান্ডের পাশাপাশি উঠে এসেছে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের বিলাস বহুল জীবন যাপনের খবর। গত বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সাধারণ সভায় উঠে আসে এইসব তথ্য। 

কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েম খান তার নির্ধারিত বক্তব্য দিতে গিয়ে এইসব তথ্য তুলে ধরে তার জবাব চান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। এক পর্যায়ে তাকে বক্তব্য দিতে বাধা দেয়া হয় এবং বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলা হয়। 

সভায় সায়েম খান বলেন, আপনারা (সভাপতি-সাধারণ সম্পাদক) এত টাকা বাসা ভাড়া দেন সেই টাকা পান কোথায়? আপনাদের টাকার উৎস কি? 

তিনি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মানাধীন শেখ রাসেল টাওয়ার এর নির্মাতা প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশন এর নিকট হতে চাদা তোলার ও অভিযোগ তোলেন এবং তার কাছে এ সম্পর্কিত তথ্যপ্রমাণ আছে বলে জানান। 

সায়েম খানের এইসব অভিযোগের জবাবে সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন ছাত্রলীগের জন্য নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাদের মাসে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দেন। 

তখন সায়েম খান বলেন সেই টাকাতে তো আমার ও ভাগ আছে, আমার ভাগ কোথায়? সভায় ছাত্রলীগ নেতাদের এইসব বিলাসী জীবন যাপনের প্রতি প্রশ্ন তুলে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের রোষানলেও পড়তে হয়েছে তাকে।

 এর আগে ১৩ জানুয়ারি হেলিকপ্টারে করে ঈশ্বরদীতে এক সম্মেলনে যোগ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। 

এদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানা বিতর্কিত কর্মকান্ডে প্রতিদিনই শিরোনাম হচ্ছে ছাত্রলীগ। 

এইসব নিয়ে খোদ সরকার দলীয় নেতারাই বিব্রত বোধ করছেন। ২০০৯ সালের ৩ এপ্রিল ছাত্রলীগের এইসব কর্মকান্ডে বিরক্ত হয়ে সংগঠনটির ‘সাংগঠনিক নেত্রী’র পদ থেকে ইস্তফা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এরআগে আওয়ামী লীগ সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ২৫ ফেব্রæয়ারী ২০১৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় ছাত্রলীগকে খারাপ খবরের শিরোনাম না হতে পরামর্শ দেন এবং ২৪ জানুয়ারী ২০১৭ সোহরোওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রলীগের পুনর্মিলনীতে ছাত্রলীগকে শপথ পাঠ করিয়ে খারাপ খবরের শিরোনাম না হতে প্রতিশ্রæতিবদ্ধ করেন। 

কিন্তু তারপরেও থেমে নেই এ সংগঠনের খারাপ খবরে শিরোনাম হওয়ার দৌড়। বরং নিত্য নতুন ঘটনায় তারা প্রতিনিয়তই খারাপ খবরের শিরোনাম হয়ে চলছে। 

সর্বশেষ ২০ এপ্রিল ২০১৭ তে প্রধানমন্ত্রীর ভূটান সফরশেষে আয়োজিত সংবর্ধনা সভায় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের বিভিন্ন নেতিবাচক কার্যকলাপ নিয়ে শাসান আওয়ামী লীগের এই সাধারন সম্পাদক।

এত পরামর্শ ও সাবধান বাণীর পরও চলতি বছরের শুরু থেকেই ছাত্রলীগের অপকর্ম শুরু হয় পুর্বের মতোই। এবছরের ৭ জানুয়ারী কেন্দ্রীয় এক নেতার হাতে ঢাবির এক শিক্ষক লাঞ্ছিত হবার ঘটনার মধ্য দিয়ে শুরু হয় তাদের খবরের শিরোনাম হওয়ার বছর। 

২১ জানুয়ারী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রলীগের দু গ্রæপের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন এবং জব্দ করা হয় বিপুল দেশীয় অস্ত্র। 

৯ ফেব্রæয়ারি রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান পিস্তল উঁচু করে গুলি ছোড়েন। 

১৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কক্ষ দখল করতে রাতভর তান্ডব চালায় ছাত্রলীগ। এ সময় বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককেও মারধর করেন তারা। 

এর আগে গত বছরের শেষের দিকে এবং চলতি বছরের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন নিয়ে বিভিন্ন সময়ে ২০টির মতো সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। 

এ বছরের ৮ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুড়তে এলে এক ছাত্রীকে যৌন হয়রানি করে শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি ও তার দুই কর্মী। 

এঘটনার প্রতিবাদ করতে গেলে তারা বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিককেও আহত করে। ১৮ এপ্রিল চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণকাজ বন্ধ করতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ, এসময় তারা রাস্তায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। 

এতে অন্তত ২৫ জন আহত হন। ২০ এপ্রিল বহিষ্কৃত এক ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেয়ানোকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 

এতে পুলিশ সহ ২৮ জন আহত হয় এবং শাটল ট্রেন বন্ধ করে দেয়া হয়। ছাত্রলীগ নেতাদের চাকরি দেয়ার দাবিতে গত ৩ মে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীকে ১৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

১৪ জুন টেন্ডার দখলকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাসের মধ্যে সংঘর্ষ হয়। 

সর্বশেষ ১২ জুলাই বুধবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুইগ্রæপে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কর্মীরা দা-কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয়।

 ১২ জুলাই মাদারীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে ও দুইগ্রæপে সংঘর্ষে জড়ায় মাদারীপুর জেলা ছাত্রলীগ এবং ১৩ জুলাই সিলেট এমসি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় কলেজ ছাত্রলীগের হোসেইন গ্রæপ ও টিটু গ্রæপ।

 উভয় পক্ষই অস্ত্র-শস্ত্র নিয়ে কলেজে মহড়া দেয় পরবর্তীতে টিটু গ্রæপের অনুসারীরা কলেজের হোস্টেলে ভাংচুর করে। 

ছাত্রলীগের এইসব কর্মকান্ড নিয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ইনকিলাবকে বলেন, এরা কেউ ছাত্রলীগ না। ছাত্রলীগের ছেলেরা এইসব কাজ করেনা।

 এইসব কাজ ছাত্রলীগের পদধারী নেতারা এবং ছাত্রলীগের নামধারী কর্মীরা করছে বলার পর তিনি বলেন এরা কেউ ছাত্রলীগ না। 

এছাড়াও তারকাছে বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন অপকর্মের কথা জানতে চাওয়া হলে তিনি বলেন এরা কেউই ছাত্রলীগ না। কে ছাত্রলীগ আর কে ছাত্রলীগ না তা আমি আর সাধারণ সম্পাদক বলবো। 


এব্যাপারে জানার জন্য ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে মুঠোফোনে ফোন দেয়া হলে তাকে পাওয়া সম্ভব হয়নি।

তারেকের সঙ্গে বৈঠক: ফখরুলকে সংসদে জিজ্ঞাসাবাদের দাবি

No comments
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক একজন পলাতক আসামি, তার সঙ্গে বৈঠক করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে তিনি এই দাবি জানান।সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের সমালোচনা করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘একজন সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে শুধু বৈঠকই করেননি, ভুরিভোজও করেছেন।

ওখানে বসে কী ষড়যন্ত্র করছে তা খতিয়ে দেখতে হবে। একজন সাজাপ্রাপ্ত পালাতক আসামির সঙ্গে সাক্ষাৎ করায় আইনের ব্যতয় ঘটে কি না সেটা খতিয়ে দেখে আইনের আওতায় আনতে হবে।’

খালিদ বলেন, ‘আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সেদিকে মনোযোগী না হয়ে বিএনপি এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 

বিদেশিদের কাছে বাংলাদেশবিরোধী প্রচারণা চালাচ্ছে।’আওয়ামী লীগের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে ইসলামের কল্যাণে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি।খালিদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহর নাম নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, এ দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।

এদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু। তার হাত ধরেই ওআইসির সদস্যপদ লাভ করে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্বাধীনতার পর পরই এদেশে মদ-জুয়া বন্ধ করে দিয়েছিলেন।’‘বর্তমান আওয়ামী লীগ সরকারও ইসলাম ধর্মের প্রচারে সচেষ্ট। 

এদেশে একটা সময় মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিল।আওয়ামী লীগ সরকার আবার তা চালু করেছে। আওয়ামী লীগ সব সময় কোরআন-সুন্নাহবিরোধী আইন পাসের বিপক্ষে।’‘আওয়ামী লীগই মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন করেছে, আলেম ওলামাদের দীর্ঘদিনের দাবি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। ঈদে মিলাদুন্নবী, শবে-কদর, শবে-বরাত উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে।

ইসলাম প্রচারে তাবলিগ জামায়াতের পৃষ্ঠপোষকতা করেছে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করেছে আওয়ামী লীগ। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রচলিত সনদের সমমানের মর্যাদাও দিয়েছে বর্তমান সরকার। 

ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে।’উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানান। দ্বিতীয় পদ্মা সেতুতে উত্তরবঙ্গকে সংযুক্ত করার আহ্বান জানিয়ে ভবিষ্যৎ উন্নয়নে উত্তরবঙ্গকে আরও বেশি সম্পৃক্ত করার দাবি জানান তিনি।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানকে প্রজন্ম রক্ষার অভিযান বলে মন্তব্য করেন তিনি। খবরটি শেয়ার করুন